তীব্রতা ছিল ভয়ানক, লালকেল্লায় বিস্ফোরণস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে দোকানের ছাদে উদ্ধার কাটা হাত

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণে মৃত্যু হয়েছে বহু মানুষের। আহত হয়েছেন ২০ জন । জঙ্গি হামলাও হয়েছে, বুধবার স্বীকার করেছে কেন্দ্র। সোমবার সন্ধ্যা ৬ টা বেজে ৫২ মিনিটে ঘটে যাওয়া বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে বিস্ফোরণস্থল থেকে প্রায় ৩০০ মিটার (১,০০০ ফুট) দূরে একটি দোকানের ছাদ থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির কাটা হাত। ১২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গিয়েছে লালকেল্লা করিডোরের বিপরীতে অবস্থিত লাজপত রায় মার্কেটের একটি দোকানের উপরে কাটা হাতটি রয়েছে। হাতটি, যা বাহু পর্যন্ত ছিল সেটি দোকানের ছাদে পড়ে রয়েছে।

ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (FSL) একজন কর্তা জানিয়েছেন সোমবারের বিস্ফোরণে হাই-গ্রেডের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। দিল্লি বিস্ফোরণস্থল থেকে সংগৃহীত বিস্ফোরক নমুনাগুলির মধ্যে একটি অ্যামোনিয়াম নাইট্রেটের চেয়েও বেশি শক্তিশালী বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণস্থল থেকে এফএসএল টিম ৪০টিরও বেশি নমুনা সংগ্রহ করেছে, যার মধ্যে দুটি কার্তুজ, তাজা গোলাবারুদ এবং বিস্ফোরক রয়েছে। বিস্ফোরণের তিব্রতা এতটাই ছিল যে, আশেপাশের দোকানের, গাড়ির কাঁচ ভেঙে যায়।

তদন্তকারী অফিসাররা জানিয়েছেন প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে যে বিস্ফোরক নমুনাগুলির মধ্যে একটিতে অ্যামোনিয়াম নাইট্রেট রয়েছে। মৌলানা আজাদ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, নিহতদের কিছু শরীরে ক্রস-ইঞ্জুরির ধরণ লক্ষ্য করা  গিয়েছে। সবটা নিয়েই চলছে তদন্ত।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে