শীতকালে শরীরের ব্যথা-বেদনা তুড়ি মেরে দূর করুন, কী করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  শীতকাল এল মানেই ব্যথা-বেদনার দিন শুরু। অনেকের এই ঋতু ভালো লাগলেও কিছু মানুষের জন্য শীত কষ্টকর। কারণ তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে  বৃদ্ধি পায় গায়ে হাতের ব্যথা। তাই ইচ্ছা থাকলেও উপভোগ করা হয় না। যদি শীতে এই ব্যথা যন্ত্রণার থেকে মুক্তি পেতে চান তাহলে সহজ কিছু নিয়ম মেনে চলুন।

শরীর উষ্ণ রাখুন: ঠান্ডাতে ব্যথা বেদনা বৃদ্ধি পায় তাই শীতের সময়ে যতটা সম্ভব উষ্ণ পোশাক পরুন। বিশেষ করে জয়েন্টগুলোতে ঢাকা রাখুন। জয়েন্টে ব্যথা কম রাখতে শরীর উষ্ণ রাখা গুরুত্বপূর্ণ। ঠাণ্ডা মেঝেতে পা দেবেন না।

প্রচুর পরিমাণে জল খান: শীত মানেই শুষ্কতা। তাই শরীর হাইড্রেটেড থাকা জয়েন্টের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে বেশি পরিমাণে জল খান।

নিয়মিত ব্যায়াম: ঠান্ডার কারণে পেশী ও টিস্যু শক্ত হয়ে যায়। তাই এই সমস্যা এড়াতে নিয়মিত ব্যায়াম করুন। হাঁটা বা সাইকেল চালালে জয়েন্টগুলো সচল থাকে এবং পেশী শক্তিশালী হয়।

নমনীয়তা: প্রতিদিন স্ট্রেচিং এবং নমনীয় ব্যায়াম করলে জয়েন্ট সচল থাকে এবং ব্যথা কমে যায় অনেক।

উষ্ণ জলে স্নান : শীতে একেবারেই ঠাণ্ডা জলে স্নান করবেন না। উস্ন গরম জলে স্নান করলে গায়ে হাতে ব্যথাভাব ও শক্ত ভাব কমে যায়।

সঠিক ওজন: শরীরের অতিরিক্ত ওজন ব্যথা বাড়ে কারণ ওজন জয়েন্টগুলোর উপর চাপ সৃষ্টি করে। ওজন কম থাকলে জয়েন্টের ব্যথা কম হবে।

ভিটামিন ডি : জয়েন্টের ব্যথার কারণ হতে পারে ভিটামিন ডি-এর অভাব । তাই নিয়মিত ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করলে ভালো। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে।

সঠিক খাদ্যাভ্যাস: শরীর সুস্থ রাখতে সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া দরকারী। শীতে নানা রকমের সবজি পাওয়া যায় তাই পুষ্টিকর খাবার খান।

সচল থাকুন: সারাদিন বসে বা দাঁড়িয়ে থাকবেন না। যদি অফিসে বসে কাজ করতে হয় তাহলে প্রতি ৩০ মিনিট অন্তর বিরতি নিয়ে উঠে দাঁড়ান এবং একটু হাঁটাচলা করুন। এই পদ্ধতি জয়েন্টের উপর চাপ কমাতে সাহায্য করবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের