ইডেনে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত। শুক্রবার খেলা শুরুর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে তাঁরা ব্যাটিং করছে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংস শুরু করেছেন এইডেন মার্করাম এবং রায়ান রিকেলটন। বল হাতে রয়েছেন জসপ্রীত বুমরাহ। শুক্রাবার সকালে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরেুদ্ধে খেলতে নেমেছে ভারত। ভারতীয় অধিনায়ক শুভমান গিলের বিরুদ্ধে টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম টেস্টের প্রথম ওভারে জসপ্রীত বুমরাহ সুইং ও বাউন্স দিয়ে আটকে রেখেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটরদের। প্রথম কয়েক ওভারে তেমন রানই করতে পারছেন না তাঁরা। প্রথম ওভারে ৪ রান দিয়েছে বুমরাহ। দ্বিতীয় ওভারে বল করেতে এসে মাত্র ১ রান দিয়েছেন মহাম্মদ সিরাজ। ২ ওভার শেষে এইডেন মার্করাম তাঁর খাতা খুলতে পারেননি। অন্যদিকে রায়ান রিকেলটন ওভারের প্রথম বলেই সিঙ্গেল পেয়েছিলেন। চতুর্থ ওভারে ২টি বাউন্ডারি মেরে রান কিছুটা বাড়িয়েছেন রায়ান রিকেলটন।

জানা গিয়েছে, সিরিজ শুরুর পর ভারত সাতটি টেস্ট খেলে ৫২ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ২০১৫ সাল থেকে ভারতে এসে ৮টি টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রথমবার ভারতের মাটিতে প্রথমবার টসে জয় পেয়েছে তাঁরা। এবারের বদল হয়েছে ভারতের ১৫ জনের দলে। নীতীশ কুমার রেড্ডিকে ছেড়ে দিয়েছে ভারতীয় দল। বদলে কোনও ক্রিকেটার নেওয়া হয়নি। বলে জানা যাচ্ছে। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একাদশে স্থান পেয়েছেন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই