ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ স্পিনার ভারতের, ১১ জনের দলে কারা, জানালেন গিল

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ইডেনে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত (India)। ইডেনের পিচ নিয়ে অসন্তোষ আগেই প্রকাশ করেছিলেন গৌতম গম্ভীর। অধিনায়ক শুভমান গিলও পিচ সম্পর্কে বুঝতে পারেননি বলেই জানিয়েছিলেন। এর মধ্যেই প্রথম টেস্টের প্রথম একাদশ বেছে নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে ৪ স্পিনার নিয়ে খেলছে ভারত। সেই তালিকায় রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব। বোলার হিসেবে আরও দুজন রয়েছেন। একাদশে রয়েছেন জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। শুক্রবার ইডেনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে প্রথম একাদশে জায়গা পাননি সাই সুদর্শন। ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছেন ধ্রুব জুয়েল। তিনি অত্যন্ত ভালো ফর্মে রয়েছেন বেল জানা যাচ্ছে। ব্যাটার এবং উইকটরক্ষক হলেও এবার তাকে উইকেটের পেছনে দেখতে পাওয়া যাবে না। কারণ চোট সারিয়ে দলে ফিরেছেন ঋষভ পন্থ। তিনি থাকবেন উইকেটের পিছনে। জানা গিয়েছে, এবার ভারত ওপেনিং জুটিতে কোন পরিবর্তন আনেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল ওপেন করবেন। সাই সুদর্শনের পরিবর্তে এবার খেলতে নামতে পারেন ওয়াশিংটন সুন্দর। নীতিশের জায়গায় ব্যাট করতে পারেন জুরেল।

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একাদশে স্থান পেয়েছেন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক