বিনা হেলমেটে কৈখালিতে স্কুটির চাকা পিছলে গেলে কোলের বাচ্চাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, কৈখালি: সন্তানকে বাঁচিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা। ভি আই পি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি চাকা পিছলে গেলে কোল থেকে পড়ে গিয়েছিল শিশু। স্বামীর স্কুটি থেকে মা নিজেও ছিটকে পড়ে গিয়েছিলেন রাস্তায়। কিন্তু মা তার সন্তানকে রাস্তায় দাঁড়িয়ে থাকায় ব্যক্তির দিকে ছুড়ে দিয়ে নিজে বাঁচার আগেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যান। স্বামী এবং সন্তান হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আপাতত স্থিতিশীল। মা গটনাস্থলেই মারা গিয়েছেন। মায়ের মৃতদেহ ময়না তদন্তের পর শুক্রবার পরিবারের নিকট সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মায়ের নাম পূজা মণ্ডল(Puja Mandal) (৩৪)। তাদের বাড়ি বাগুইআটির(Baguiati) হাতিয়াড়া ঝিলপাড়া(Jhilpara) এলাকায়। বৃহস্পতিবার স্বামীর স্কুটিতে চড়ে সন্তানকে নিয়ে কৈখালী থেকে কলকাতা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তারা। কারোর মাথায় হেলমেট ছিলনা। ভিআইপি রোডে হলদিরাম মোড়ের কাছে স্কুটির চাকা হঠাৎ পিছলে যায়।

স্কুটি সহ রাস্তায় ছিটকে পড়েন স্বামী -স্ত্রী এবং তার কোলের সন্তান। স্কুটি সহ রাস্তায় পড়ে যাওয়ার পর সন্তানকে বাঁচাতে তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের দিকে ছুঁড়ে দেন মা পূজা। সেই মুহূর্তে কৈখালী দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ঠ হন মা। দুর্ঘটনার পর পথচারীরাই তাদের স্বামী-স্ত্রীকে উদ্ধার করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা পূজাকে মৃত বলে ঘোষণা করে। পূজার স্বামী এবং সন্তান এখন হাসপাতালে রয়েছে। রাতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়। ঘাতক ট্রাক এবং তার চালককে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। ভিআইপি রোডে হেলমেট ছাড়া স্কুটিতে চেপে যেতে গিয়ে অকালে প্রাণ গেল মা পূজার। বাগুইআটি ট্রাফিক গার্ডের(Baguiati Traffic Guard) পক্ষ থেকে প্রায়শই বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চালকদের বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান চালানো হয়।

হেলমেট ছাড়া জোরে গাড়ি চালানোর অপরাধে জরিমানা করা হয়। কিন্তু তারপরেও বাগুইহাটি ট্রাফিক গার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায় চলছে ট্রাফিক নিয়ম না মানার বেপরোয়া খেলা। জগৎপুর বাজার থেকে শুরু করে শুলংগুড়ি, যাত্রাগাছি, প্রমোদগড়, আদর্শ পল্লী, শিমুলতলা ও অশ্বিনী নগর এলাকায় রাত হলেই বাইক রোমিও ওদের বেপরোয়া মোটরসাইকেল চালানো শুরু হয়। জগৎপুর বাজারের(Jagatpur Market) সংলগ্ন জগৎপুর ব্রিজে যে পুলিশকর্মীরা না কাছে দিনের জন্য থাকেন তারা অধিকাংশ সময় মোবাইল ঘটতে ব্যস্ত থাকেন। ফলে চলে রাত হলেই মোটরসাইকেলের বেগতিক গতিতে চলাচল। কারোর মাথায় থাকে না হেলমেট। অধিকাংশ মোটরসাইকেলে থাকেনা বৈধ কাগজপত্র।

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সোনারপুরে নিহতের বাড়িতে যেতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে অভিষেক

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শরণার্থী বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২২

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত

চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

‘৩ সপ্তাহে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় চালু একাধিক প্রকল্প’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

বাবাকে ‘মৃত’ দেখিয়ে সম্পত্তি হাতিয়ে ২০ লাখ দেনা, শোধ না করতে পেরে মৃত্যুর নাটক ছেলের

দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলনেত্রী, ধর্ষণ মামলায় শ্রীঘরে নেতা