দিল্লি বিস্ফোরণের পর জঙ্গি নেটওয়ার্কের খোঁজে হন্যে গোয়েন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : দিল্লি বিস্ফোরণের পর একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, হাই সিকিওরিটি জোনের পাশাপাশি হাসপাতাল, বিমানবন্দর, বহুজাতিক সংস্থার অফিসও টার্গেটে ডাক্তার মডিউলের। আন্তর্জাতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করাই এদের মূল লক্ষ্য বলে জানা গিয়েছে। দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত উমর নবী ও মুজাম্মিলের সম্পর্কে একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। তার থেকেই বিষয়টি জানা গিয়েছে।

সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত মেডিক্যাল মডিউলের সদস্য ওমর নবী ও মুজাম্মিল ২০২২ সালের তুরস্কে গিয়েছিল। সেই সময় এবং তার পরবর্তী সময়ে তাদের কাছে নির্দেশ এসেছিল লালকেল্লা, ইন্ডিয়া গেটের মত হাই সিকিওরিটি জোনের সঙ্গে সঙ্গে বিমানবন্দর, হাসপাতালকে সফট টার্গেট করার। বিষয়টি সামনে আসার পরে সতর্ক তদন্তকারীরা।

গোয়েন্দারা আন্দাজ করছে, এই মডিউলের টার্গেট হতে পারে গুরুগ্রাম, নয়ডা, মুম্বাই, ব্যাঙ্গালোরের মত হাই প্রোফাইলের শহরের কর্পোরেট হাব। আফগানিস্তান ও তুরস্ক থেকে তাদের নির্দেশ দেওয়া হত বলে জানতে পারা গিয়েছে। মেডিক্যাল এই মডিউলের লক্ষ্যই ছিল বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা। বহুজাতিক সংস্থার ওপর হামলা করলে আন্তর্জাতিক মহলে তার রেশ পড়বে বিস্তর। পাশাপাশি হাসপাতাল ও বিমানবন্দর অত্যন্ত সফট টার্গেট তাদের। ২০০৮ সালের মুম্বই হামলার মত আলোড়ন ফেলতে চেয়েছিল তারা। তদন্তকারীদের সন্দেহ বিদেশি নাগরিক ও পর্যটকরাও এদের নিশানায় রয়েছে। বড় বড় হাসপাতাল পর্যটন ক্ষেত্র বহুজাতিক সংস্থায় বিদেশীরা বেশিরভাগ সময় যায়। তাই এগুলোকে লক্ষ্য বানানো হচ্ছে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ