আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২১ বছরের বিধবা প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ প্রেমিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক ঘটনা! এক বিধবা মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে তারই প্রেমিক ও প্রেমিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। রবিবার পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের দুমকা জেলায় ঘটনাটি ঘটেছে। ২১ বছরের পি মহিলা বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

জানা গিয়েছে, ১৩ নভেম্বর সন্ধ্যায় শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে এই ঘটনাটি ঘটেছে। যে মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে তার নাম মাকু মুর্মু। শিকারিপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশকর্তা অমিত লাকরা জানয়েছেন, “নির্যাতিতা মা ফুলমণি হাঁসদার দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। নির্যাতিতা পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।” ওসি জানান, মাকু মুর্মু তিন বছর ধরে মঙ্গালা দেহরি নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও সাম্প্রতিক মাসগুলিতে তাদের মধ্যে ঘন ঘন বিরোধ দেখা দিত বলেই জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, ১৩ নভেম্বর, মঙ্গালা দেহরি এবং তার স্ত্রী সীতাসাল গ্রামে মাকু মুর্মুর বাড়িতে যান। সেখানে গিয়েই উভয় পক্ষের মধ্যে তীব্র তর্ক-বিতর্ক হয়। সেই সময়েই নির্যাতিতার বাড়িতে থাকা পেট্রোল ঢেলে তার গায়ে প্রেমিক ও প্রেমিকের স্ত্রী আগুন ধরিয়ে দেন। এমনটাই পুলিশের কাছে অভিযোগে জানয়েছেন নির্যাতিতার মা ফুলমণি হাঁসদা। প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টার জন্য শনিবার সন্ধ্যায় মঙ্গালা দেহরিকে গ্রেফতার করা হয়েছে। যদিও তার স্ত্রী পলাতক এবং তাকে খুঁজে বের করার জন্য পুলিশ তল্লাশি শুরু করেছে।পুলিশ জানিয়েছে, মাকুর একটি মেয়ে রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ