বিলাসবহুল হোটেলের ম্যানেজারকে নগ্ন করে ধাতব পাইপ দিয়ে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের সোলাপুরের মাধা এলাকার বিখ্যাত ‘হোটেল ৭৭৭৭‘ (Hotel 7777) আবারও খবরের শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় এই হোটেলের একটি ভিডিও এখন ভাইরাল। সেই ভিডিও মানুষের মধ্যে জন্ম দিয়েছে ক্ষোভের। ভিডিওটিতে হোটেল মালিক লক্ষ্মণ মানেকে তার নিজের ম্যানেজার শ্রীনিবাস নাকাতেকে নির্মমভাবে মারধর করতে দেখা যাচ্ছে। ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই হোটেল কর্তৃপক্ষ সমালোচনার মুখে পড়ে। মালিক লক্ষ্মণ হরিদাস মানেকে গ্রেফতার করা হয়।  

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। নেটনাগরিকরা এই ঘটনার প্রবল নিন্দা করেছেন এবং হোটেল মালিকের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্রমবর্ধমান চাপের মুখে পড়ে হোটেল মালিক এবং ম্যানেজার উভয়ই অবশেষে এগিয়ে এসে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। তারা দু'জনেই জানিয়েছেন, এই ভিডিওটি তিন মাস আগের। এখন এটি সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হচ্ছে তাতে তাঁদের মানহানি করা হচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Grey Insights (@greyinsightsbharat)

ভিডিওটির উল্লেখ করে লক্ষ্মণ হরিদাস মানে দাবি করেছেন যে, হোটেল প্রাঙ্গণে নগ্ন অবস্থায় ঘোরাফেরা করার অভিযোগে তিনি ম্যানেজারকে মারধর করেছেন। এমনভাবে কক্ষের বাইরে ঘোরাফেরা করা হোটেলের সাজসজ্জা এবং শৃঙ্খলার পরিপন্থী। আশ্চর্যের বিষয় হল, ম্যানেজার শ্রীনিবাস নাকাতেও এই দাবির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে এই পুরনো ভিডিওটি এখন কোনও ব্যক্তি তাঁকে এবং তাঁর পরিবারকে অসম্মানিত করার জন্য ভাইরাল করেছে।
প্রসঙ্গত, টেম্বুরনি এলাকায় অবস্থিত এই হোটেল ৭৭৭৭-এ প্রায়ই দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই মারধরের ভিডিও ভাইরাল হওয়ায় হোটেল এবং মালিক উভয়ের ভাবমূর্তিই প্রশ্নের মুখে পড়েছে। তীব্র সমালোচনার মুখে পড়ে লক্ষ্মণ মানে গোটা বিষয়টি স্পষ্ট করে বলেন। তিনি জানা এ ঘটনা ওনেকদিন আগেই। এখন সেটিকে কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে ভুলভাবে উপস্থাপন করছে। ভিডিওটি কে এবং কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তা নিয়ে এখন বিতর্ক চলছে। যদিও হোটেল মালিক লক্ষ্মণ হরিদাস মানের দাবি মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। অসম্পূর্ণ তথ্যের উপর নির্ভর করতে তাঁকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে