SSC- র তালিকায় অযোগ্যদের নাম! ইন্টারভিউ ভেস্তে দিতে ফের হাইকোর্টের দ্বারস্থ চাকরি প্রার্থীদের একাংশ

স্কুল সার্ভিস কমিশন (SSC)-র ইন্টারভিউয়ের তালিকায় রয়েছে একাধিক 'অযোগ্য' প্রার্থীদের নাম। আবার অভিযোগ উঠেছে যে, কেউ কেউ পুরো নম্বর পেয়েও ইন্টারভিউয়ে ডাক পান নি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্কুল সার্ভিস কমিশন (SSC)-র ইন্টারভিউয়ের তালিকায় রয়েছে একাধিক ‘অযোগ্য’ প্রার্থীদের নাম। আবার অভিযোগ উঠেছে যে, কেউ কেউ পুরো নম্বর পেয়েও ইন্টারভিউয়ে ডাক পান নি। অথচ কেউ কেউ প্রাথমিক স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে বাড়তি ১০ নম্বর পেয়ে গিয়েছেন। হ্যাঁ, SSC-র নতুন নিয়োগ পরীক্ষার একাদশ-দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা হতেই নানাবিধ অনিয়মের অভিযোগ উঠছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এবার সুপ্রিম কোর্টের রায় অমান্যের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন শিক্ষকদের একাংশ। জানা গিয়েছে, সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন শিক্ষকদের একাংশ।

মামলাকারীদের দাবি, চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের তালিকায় একাধিক ‘দাগি অযোগ্য’-এর নাম রয়েছে। তাঁদের প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কীভাবে তাঁদের এই সুযোগ দেওয়া হল? এমনকী প্রাইমারি স্কুলে যাঁরা চাকরি করেছেন, অভিজ্ঞতার ভিত্তিতে তাঁদেরকেও বাড়তি ১০ নম্বর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যাঁরা আংশিক সময়ের জন্য কাজ করেছেন, তাঁরাও কাজের অভিজ্ঞতা দেখিয়ে একই সুবিধা পেয়েছেন। কমিশনের বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগ তুলেই হাইকোর্ট দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ।

আগামী বুধবার বিচারপতি অমৃতা সিংহর বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। গত শনিবার রাতে SSC-র একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পেয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কেননা তালিকায় ২০ হাজার জনের নাম থাকলেও দীর্ঘদিন ধরে যাঁরা আন্দোলন করেছেন তাদের অনেকের নাম নেই। আবার, নতুন পরীক্ষার্থী দের মধ্যে অনেকেই পুরো নম্বর পেয়েও ইন্টারভিউয়ে ডাক পাননি! এ প্রসঙ্গে একজন চাকরিহারা শিক্ষক জানিয়েছেন, কাট অফের থেকে তিন নম্বর কম পেয়েছেন তিনি, তালিকায় নাম নেই। অথচ তালিকায় থাকা একজন অযোগ্য প্রার্থী ইন্টারভিউয়ে ডাকা পেয়েছেন। পাঁচ থেকে ছ’বছর চাকরি করার পরেও, প্রাতিষ্ঠানিক অসঙ্গতি এবং বিচারব্যবস্থার ব্যর্থতায় বঞ্চিত হয়েছেন। তাই এখন একাদশ-দ্বাদশে না সুযোগ পেলে নবম-দশমের ফলপ্রকাশের অপেক্ষায় থাকতে হবে। যদিও এসএসসি-র দাবি, এ বছর একাদশ-দ্বাদশে শূন্যপদ ছিল ১২,৪৪৫টি। লিখিত পরীক্ষার পর ২০ হাজার পরীক্ষার্থীর নামের তালিকা প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ে প্রতিটি শূন্যপদের জন্য ডাকা হয়েছে ১৬ জনকে। সুতরাং সবকিছু নিয়ম মেনেই হচ্ছে।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির