জেলে বসে বন্ধুত্ব দুই অভিযুক্তের, ছাড়া পেয়ে একাধিক কেপমারির ঘটনায় ফের দুজনে শ্রীঘরে

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: পৃথক মামলায় বন্দি দুই যুবকের বন্ধুত্বই হয়ে উঠল পুলিশের মাথাব্যথার কারণ। বারুইপুর সংশোধনাগারে একদিকে পকসো মামলায় বন্দি এক আসামি, অন্যদিকে চুরির মামলায় জেলে থাকা আরেক দুষ্কৃতী। সেই দুইজনের জেলজীবনের পরিচয়ই পরবর্তীতে শুরু হয় কেপমারি । জেল থেকে মুক্তি পাওয়ার পরই শুরু হয় অপরাধচক্রের সক্রিয়তা। গত কয়েক মাস ধরে তমলুক থানা(Tamluk P.S.) এলাকায় ঘটে চলেছিল একের পর এক কেপমারির ঘটনা। পরপর প্রতারণা ও সোনা খোওয়া যাওয়ার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। অবশেষে দীর্ঘ তদন্তের পর সেই দুষ্কৃতী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হল তমলুক থানার পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকা থেকে সাদ্দাম আলি মণ্ডল (২১) কে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ। সে দক্ষিণ বারাসতের বাসিন্দা। রবিবার তাকে তমলুক আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী শফিউল আলি খান।পুলিশ সূত্রে জানা গেছে, বারুইপুর সংশোধনাগারে চুরির মামলায় বন্দি রঙ্গলাল শেখের(Rangalal Sk.) সঙ্গে পরিচয় হয় পকসো মামলায় বন্দি সাদ্দামের(Saddam)। জেলেই গড়ে ওঠে তাদের বন্ধুত্ব। সেই বন্ধুত্বই পরে রূপ নেয় কেপমারি চক্রে। মুক্তি পেতেই রঙ্গলালের নির্দেশে অপরাধচক্রে যোগ দেয় সাদ্দাম। এরপর পূর্ব মেদিনীপুরের তমলুক সহ একাধিক এলাকায় তারা কেপমারির ঘটনা ঘটায়।

লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২৭ অক্টোবর তমলুক থানার পুলিশ বারুইপুর এলাকা থেকে রঙ্গলাল শেখকে গ্রেফতার করে। রাজ্যজুড়ে কুখ্যাত এই দুষ্কৃতীর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ রয়েছে। তাকে জেরা করেই সাদ্দামের নাম জানতে পারে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তমলুক থানার অফিসার মুক্তার আলি ও গৌতম নন্দীর নেতৃত্বে শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে সাদ্দামকে।তমলুক থানার তদন্তে জানা গিয়েছে, শুধুমাত্র তমলুক থানা এলাকায় নয় এর পাশাপাশি অন্তত চারটি এলাকায় কেপমারির ঘটনায় যুক্ত এই চক্র। পাশাপাশি, এগরা, কোলাঘাট, মহিষাদল, নন্দকুমার সহ পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য থানাতেও সক্রিয় ছিল তারা। দীর্ঘদিন ধরে জেলা জুড়ে দাপট দেখিয়ে আসছিল এই চক্র। তাদের টার্গেট— বাজার, বাসস্ট্যান্ড ও গ্রামীণ জনবহুল এলাকা।

চক্রের কৌশল ছিল চেনা। গ্রামের মহিলাদের গায়ে থাকা সোনার গয়না দেখলেই নানান প্রলোভন দেখিয়ে ফাঁদ পেতে ফেলত তারা। কখনও বলত লক্ষাধিক টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছে। সেই টাকা ভাগ করার নাম করে সোনার গহনা নিয়ে চম্পট দিত।
ময়না থানার বৃন্দাবনচক এলাকার সরস্বতী অধিকারী এমনই এক প্রতারণার শিকার হন। গত মাসের ৫ তারিখ আত্মীয়ের বাড়ি রামতারক থেকে ফেরার পথে তাকে ফাঁদে ফেলে সোনার গয়না হাতিয়ে নেয় এই চক্র। প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এই প্রসঙ্গে তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ বলেন, কেপমারির একাধিক অভিযোগের তদন্ত চলছে। রঙ্গলাল ও সাদ্দাম ছাড়াও এদের আরও বেশ কিছু সহযোগী রয়েছে। তাদের খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন থানায় তল্লাশি শুরু হয়েছে।

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা