নিউটাউনে বীরভূম থেকে আসা গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, ২ জনকে গ্রেফতার করল এস টি এফ

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ টাউন: সোমবার নিউ টাউনে গাড়ি ভর্তি টাকা উদ্ধার হল। রাজ্য পুলিশের এস টি এফ এবং নারায়ণপুর থানার পুলিশ যৌথ অভিযানে গাড়ি ভর্তি টাকা উদ্ধার করে। গ্রেফতার হন দুজন। গোপন সূত্রে খবরের ভিত্তিতেই সোমবার সকালে অভিযান চালায় বেঙ্গল এস টি এফ(Bengal STF) এবং নারায়নপুর থানা(Narayanpur P.S.)। উত্তর ২৪ পরগনা জেলার বিধান নগর কমিশনারেটের অন্তর্গত কলকাতা বিমানবন্দর সংলগ্ন নারায়ণপুর থানা এলাকার ১২ মাথা মোড়ের কাছে তল্লাশি চালিয়ে বীরভূম থেকে আসা একটি স্করপিও গাড়ি আটক করে পুলিশ।

ওই গাড়ি থেকে উদ্ধার হয় পাঁচ কোটি টাকা(5 Cr. Cash)। এই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার কোন সদ উত্তর দিতে পারেননি গাড়িতে থাকা ৩২ বছরে আক্রম খান এবং ৩১ বছরের ইমরান খান। দুজনেই বীরভূমের (Birbhum)বাসিন্দা। দুজনের বিরুদ্ধে বেয়াই নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ এনে বেঙ্গল এস টি এফ মামলা দায়ের করেছে। পশ্চিমবঙ্গে যখন এস আই আর প্রক্রিয়া চলছে সেই সময় কলকাতার বুক থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। এর আগে উত্তর ২৪ পরগনা জেলার রহড়ার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করেছিল এসটিএফ।

রবিবার সন্ধ্যায় খড়দাতে বেআইনি বিপুল পরিমাণ বারুদ মজুদ থাকায় হঠাৎ বিস্ফোরণ হয়। উড়ে যায় ঘরের চাল। অগাস্ট মাসে খড়দাতে একটি পাঁচ তলা আবাসনের ফ্লাট থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছিল।উদ্ধার হওয়া টাকার বৈধ উৎস বা কোনও প্রমাণপত্র তারা দেখাতে পারেনি। ফলে দু’জনকে আটক করে গাড়িসহ জব্দ করা হয়েছে।ঘটনায় নারায়ণপুর থানায় মামলা রুজু হয়েছে। তদন্তভার গ্রহণ করেছে এসটিএফ পশ্চিমবঙ্গ।

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা