জুবিনের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত গায়ক জুবিন গর্গের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডেলে শ্রদ্ধা জানান তিনি। জুবিনকে স্মরণ করে একটি পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, জুবিনের গানের সুরকে কোনও সীমান্ত দিয়ে আটকে রাখা যায় না।

গ্যাংস্টার সিনেমার ‘ইয়া আলি রহম আলি… এই একটি গান এক আঞ্চলিক অহমীয়া শিল্পী জুবিন গর্গকে সারা ভারতের সিনেপ্রেমী, সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছিল। গ্যাংস্টার সিনেমায় অভিনয় করে সাইনি আহুজা এবং কঙ্গনা রাউত যতখানি জনপ্রিয়তা পেয়েছিলেন তার দ্বিগুন ভালবাসা পেয়েছিল জুবিন। ১৯ সেপ্টেম্বর চলে গিয়েছেন শিল্পী। শেষ হয়েছে একটি যুগের।

বলিউড তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। অসমের শিল্পী রাতারাতি হয়ে উঠেছিলেন সঙ্গীতপ্রেমীদের হার্টথ্রব। এরপর দীর্ঘ সময় বলিউডে রাজত্ব তাঁর। কিন্তু পরের দিকে রূপোলি জগৎই হয়ে উঠেছিল চোখের বালি। তাই পরবর্তীতে আর বলিউডে থাকতে চাননি তিনি। নানা সময় তিনি বলিউড নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন জুবিন। জানিয়েছেন বলিউড অনিহার কথা। তাই সময়ের সঙ্গে নিজের ভাষা গান হয়ে বেরিয়েছে তাঁর কণ্ঠ থেকে। জুবিন গর্গকে বলা হত উত্তর পূর্ব ভারতের রাজপুত্র। মেঘালয়ে জন্ম তাঁর। ৪০টি ভাষায় অন্তত ৩৮ হাজার গান গেয়েছে। বাজাতে পারতেন ১২ রকমের বাদ্যযন্ত্র। একের পর এক বিহু গান তাঁকে সাম্প্রতিক সময়েও নিয়ে গিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে।

বলিউড যাকে মাথায় তুলে নিয়েছিল সেই বলিউডকেই আর ভাল লাগছিল না জুবিনের। দীর্ঘ দু‘দশক রুপোলি জগতে চুটিয়ে রাজত্ব তাঁর, তারপর আচমকায় উধাও। বলিউডের কোনও অনুষ্ঠানে তাঁকে দেখা যেত না। কোনও রিয়্যালিটি শো, কোনও সিনেমার গান কোথাও জুবিনের নাম নেই। দশকের পর দশক ধরে ইয়া আলি রহম আলি শুনতে অভ্যস্ত অনুরাগীদের মনে জমছিল অভিমান। কিন্তু জুবিন নিজেই জানিয়েছিলেন কেন তিনি আর গাইলেন না বলিউডে। জুবিন একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি পাহাড়ের মানুষ। মুম্বইয়েই অর্ধেক জীবন ট্র্যাফিক জ্যামে হারিয়ে যায়।‘ মুম্বইয়ের পরিবেশ, জল হাওয়ায় তাঁর দম বন্ধ হয়ে আসে বলে জানিয়েছিলেন। তাই স্থির করে নিয়েছিলেন বলিউডে কাজ কমিয়ে দেবেন। বলিউডে জুবিনের গাওয়া শেষ গান ‘ক্রিশ-৩‘-এর ‘দিল তু হি বতা‘।

অ্যাডভেঞ্চার প্রেমী ছিলেন জুবিন। সেই অ্যাডভেঞ্চারই কেড়েছিল জীবন। নর্থ ইস্ট  ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গর্গ। সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাণ বাঁচাতে স্বনামধন্য শিল্পীকে আইসিইউতে স্থানান্তরিত করে। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। চলে গিয়েছেন জুবিন বরঠাকুর, ভক্তদের প্রিয় জুবিন গর্গ।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির