ভাইয়ের বাচ্চা সারারাত কাঁদায় ঘুমে ব্যাঘাত, বৌমাকে হাঁসুয়ার এলোপাথাড়ি কোপ ভাসুরের

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর:ভাই গেছে কাজে। শাশুড়িও বাড়িতে নেই। পাশের ঘরে ভাইয়ের বাচ্চা সারারাত কাঁদার জন্য ঘুমে ব্যাঘাত ভাসুরের। মঙ্গলবার ভোর হতেই গরম মেজাজে ধারালো অস্ত্র নিয়ে ভাসুরের এলোপাথাড়ি কোপ বৌমাকে।নদিয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) অন্তর্গত বাইগাছি বাগানে পাড়া ইটভাটা এলাকায় মঙ্গলবার ভোরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ, বৌমা কমলা বিশ্বাসকে ধারালো হাঁসুয়া(Hasua) দিয়ে কোপ মারেন তাঁর ভাসুর সুব্রত বিশ্বাস(Subrata Biswas)।

রক্তাক্ত অবস্থায় কমলা দেবীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘটনাস্থলেই তারা অভিযুক্ত সুব্রতকে হাতেনাতে ধরে ফেলে গাছে বেঁধে রাখেন এবং খবর দেন শান্তিপুর থানায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুব্রত বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে মারাত্মক আহত কমলা বিশ্বাসকে স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে অন্যত্র রেফার করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ।

বৌমার মাথা এবং পেছনের অংশে ধারালো দায়ের কোপ দেওয়া হয়েছে চার-পাঁচটি।পরিবার সূত্রে জানা যায়, কমলা বিশ্বাসের(Kamala Biswas) স্বামী সুশান্ত বিশ্বাস(Susanta Biswas) ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তিনি কলকাতায় আর পাঁচটা দিনের মতন ভোররাতে গেছেন কাজে। অভিভাবক বলতে শাশুড়িও বাড়ি ছিলেন না সোমবার রাতে। ইতিমধ্যেই শান্তিপুর থানার কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন এবং প্রতিবেশীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। তবে এলাকা সূত্রে জানা গেছে, কমলা দেবীর বাচ্চা অসুস্থ থাকার কারণে সোমবার সারারাত কান্নাকাটি করেছে। মা- বাবা হিসাবে তারা সহ্য করলেও ঘুমের ব্যাঘাত পাশের ঘরে শুয়ে থাকা ভাসুর মাঝেমধ্যেই বিরক্তি প্রকাশ করছিলেন। এরপর তার ভাই ভোররাতে কাজে চলে যাওয়ার পর মেজাজের পারদ আরো চড়ে যায়।

ঘরের থেকে ধারালো হাঁসুয়া বের করে পাশের ঘরের বৌমা কে এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদ থেকেই এই ঘটনায় সূত্রপাত। শুধুই কি ঘুমের ব্যাঘাত নাকি পূর্বের কোন শত্রুতা? ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। অন্যদিকে শান্তিপুর হাসপাতাল থেকে কৃষ্ণনগরের স্থানান্তরিত করা কমলা দেবীর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। বলেই জানা গেছে সর্ব শেষ খবরে।

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার