প্রয়াত হলেন অলিম্পিকে সোনাজয়ী হকি দলের অধিনায়ক চরণজিৎ সিং

 না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি হকি খেলোয়াড় চরণজিৎ সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি হকি খেলোয়াড় চরণজিৎ সিং। তিনি ছিলেন ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ভারতীয় দলের অধিনায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বছর পাঁচেক আগে স্ট্রোক হওযার পর থেকে পক্ষাঘাতে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে নিজের হিমাচল প্রদেশের বাড়িতেই পরলোক গমন করেন অলিম্পিক এবং এশিয়াডে পদকজয়ী দেশের এই হকি খেলোয়াড়। বছর ১২ আগে প্রয়াত হয়েছিলেন তাঁর স্ত্রীও।

১৯৬০ সালের রোম অলিম্পিক এবং ১৯৬২ সালের জাকার্তা এশিয়াড গেমসে রুপোজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন চরণজিৎ সিং। এরপর ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আর ওই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাক দলকে হারিয়ে সোনা জিতেছিল ভারত। মিডিও চরণজিতের খেলা রীতিমতো নজর কেড়েছিল। তাঁর নেতৃত্বে দেশের হকি দল একটা সোনালি সময় কাটিয়েছে বললেই চলে।  

কিংবদন্তি এই হকি খেলোয়াড়ের পুত্র ভি পি সিং একটি সংবাদ সংস্থাকে জানান, ‘পাঁচ বছর আগে বাবার স্ট্রোক হয়, আর তারপর থেকেই উনি পক্ষাঘাতে ভুগছিলেন। লাঠি নিয়েই হাঁটা চলা করতেন। কিন্তু বিগত কয়েক মাস ধরে বাবার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বৃহস্পতিবার উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন’।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার