‘আমরা পালিয়ে যাওয়ার লোক নই’, সপরিবারে ইডির স্ক্যানারে এসে ফুঁসে উঠলেন সুজিত বসু

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর স্ত্রী, কন্যা এবং পুত্রকে তলব করেছে। শুধু তাঁদেরই নয়, সোমবার তাদের জামাইকেও তলব করা হয়েছে। এই প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন যদি না যায় তো বলবে পালিয়ে যাচ্ছে। তারপরেই তিনি সদর্পে জানান, তিনি পালিয়ে যাওয়ার লোক নন।

পুরনিয়োগ মামলায় অনেকদিন ধরেই ইডির স্ক্যানারে রয়েছেন সুজিত এবং তাঁর পরিবার। এর আগে তাঁর অফিস এবং বাড়িতেও হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। ২০২৪ সালের জানুয়ারি মাসে লেকটাউনের দুটি বাড়িতে তল্লাশি চালান তাঁরা। দীর্ঘ সময় ধরে তল্লাশির পর উদ্ধার হয় বেশ কিছু নথি, সঙ্গে দমকল মন্ত্রীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়। তারপর কেটে গিয়েছে প্রায় দু‘বছর।  সম্প্রতি সুজিতের অফিস এবং পুত্রের ধাবায় তল্লাশি চালায় ইডি। সেখান থেকেও বেশ কিছু নথি উদ্ধার হয়। সেই সূত্র ধরেই এবার সুজিতের পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে কেন্দ্রীয় সংস্থা।

সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন সুজিত ঘোষের জামাই। তিনিও শ্বশুড়ের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত। সেই টাকা নিয়ে কোনও দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। মঙ্গলবার ইডির দফতরে যান সুজিত কন্যা মোহিনী। তাকেও প্রায় আটঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া মন্ত্রীর স্ত্রী ও পুত্রকেও  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এই বিষয়ে সুজিত বসুকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, “দেখতেই পাচ্ছেন আপনারা, আমার তো কিছু বলার অপেক্ষা রাখে না। ওরা গিয়েছে, নিজেদের কথা বলেছে। যদি না যায় তো বলবে পালিয়ে যাচ্ছে । আমরা পালিয়ে যাওয়ার লোক নই।”

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়