‘পশুর সঙ্গমের দৃশ্য’ বাদ, ৩টি সংলাপে কাঁচি, শর্তসাপেক্ষে মুক্তির ছাড়পত্র পেল ‘মাস্তি ৪’

মুক্তির আগেই ছবির একাধিক দৃশ্যে কাঁচি চালাল CBFC তথা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। বর্তমানে বিতর্কের শীর্ষে রয়েছে হিন্দি সিনেমাগুলির বিষয়বস্তু এবং সংলাপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগেই বিপাকে সেক্স কমেডি ‘মাস্তি’র চতুর্থ কিস্তি- ‘মাস্তি 4’। বাদ পড়ল ছবির একাধিক দৃশ্য এবং সংলাপ। মুক্তির আগেই ছবির একাধিক দৃশ্যে কাঁচি চালাল CBFC তথা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। বর্তমানে বিতর্কের শীর্ষে রয়েছে হিন্দি সিনেমাগুলির বিষয়বস্তু এবং সংলাপ। কখনও ছবির বিষয়বস্তু ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, আবার কখনও ছবির সংলাপ নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। আর ছবির বিষয়বস্তু বাছাই করে সেগুলোর সার্টিফিকেশন এর দায়িত্ব পড়ে CBFC-র উপর। কিন্তু মাস্তি 4-এর একাধিক দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে CBFC। মাস্তি-র সবকটি সংস্করণই দর্শকদের কাছে ব্যপক জনপ্রিয়। তবে বিবেক ওবেরয়, আফতাব শিবদাসানি এবং রিতেশ দেশমুখ অভিনীত ছবিটির দর্শক ১৬ বছরের উপরে। কেননা ছবিতে একাধিক কৌতুকপূর্ন অশ্লীল দৃশ্য রয়েছে।

মাস্তি-4 এও বিষয়বস্তু একই রয়েছে। তাই ছবির একাধিক দৃশ্যে কাঁচি চালাতে হয়েছে। কাটগুলির মধ্যে রয়েছে ‘পশুর সঙ্গম’-এর দৃশ্য মুছে ফেলা এবং সংলাপের কিছু লাইন মিউট করা। একটি প্রতিবেদন অনুযায়ী, ‘মাস্তি ৪’-এর তিনটি সংলাপ মিউট এবং পরিবর্তন করা হয়েছে, যেখানে একটিতে বেহেন (বোন) শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে। একইভাবে অন্য একটি সংলাপে আইটেম শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে, অন্যদিকে অন্য একটি দৃশ্যে অ্যালকোহল ব্র্যান্ডের নাম পরিবর্তন করা হয়েছে। তবে ছবির সবচেয়ে বড় পরিবর্তন ছিল ভিজ্যুয়াল পরিবর্তন। যা সিবিএফসি নির্মাতাদের করতে বলেছিল। এছাড়া বোর্ড ‘মাস্তি ৪’-এর নির্মাতাদের ৯ সেকেন্ডের ‘টপ অ্যাঙ্গেল অ্যানিম্যাল সেক্স’ দৃশ্য মুছে ফেলতে এবং মানুষের মুখের ৩০ সেকেন্ডের ক্লোজ ভিজ্যুয়াল কমাতে বলেছে। কিন্তু এই দৃশ্যগুলোর প্রেক্ষাপট প্রকাশ করা হয়নি। যাই হোক, ইতিমধ্যেই নির্মাতারা সুপারিশকৃত পরিবর্তন গুলি করে ফেলেছে। এবং তারপরেই সিবিএফসি ১৭ নভেম্বর ‘এ’ সার্টিফিকেট দিয়ে মাস্তি ৪ মুক্তির জন্য অনুমোদন দিয়েছে।

মিলাপ মিলান জাভেরি পরিচালিত, মাস্তি ৪-এ বিবেক ওবেরয়, রিতেশ দেশমুখ এবং আফতাব শিবদাসানিরাই মূল চরিত্রে ফিরে এসেছে। আর এই ছবির মাধ্যমেই ৬ বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করলেন আফতাব। মাস্তি ৪-এ আরও অভিনয় করেছেন এলনাজ নরোজি, শ্রেয়া শর্মা এবং রুহি সিংহ, এছাড়া জেনেলিয়া ডি’সুজা, আরশাদ ওয়ার্সি এবং নার্গিস ফাখরির ক্যামিও চরিত্রে রয়েছে। ছবিটি ২১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মাস্তি ফ্র্যাঞ্চাইজি ২০০৪ সালে ইন্দ্র কুমারের মাস্তি দিয়ে শুরু হয়েছিল, যা বক্স অফিসে ৩৪ কোটি টাকা আয় করেছিল। আফতাব, বিবেক এবং রিতেশ ছাড়াও, ছবিটিতে অজয় ​​দেবগন এবং লারা দত্তও অভিনয় করেছিলেন। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত সিক্যুয়েল, গ্র্যান্ড মাস্তি আরও বড় হিট ছিল, বিশ্বব্যাপী ১৫০ কোটি টাকা আয় করেছিল। তৃতীয় অংশ – গ্রেট গ্র্যান্ড মাস্তি – ২০১৬ সালে মুক্তি পেয়েছিল, কিন্তু তেমন হিট হয়নি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের