প্রেমের বিয়ে মানতে নারাজ, রাগে অন্ধ হয়ে মেয়েকে গুলি চালিয়ে হত্যা করল ক্ষুব্ধ পরিবার

তবে এবার যা ঘটল, তাতে শিহরিত হয়ে উঠবেন আপনিও। পরিবারের অমতে বিয়ে করার শাস্তি ভুগতে হল এক তরুণীকে। মেয়েকে গুলি করে হত্যা করল বাবা-মা। তবে সুপারি কিলারকে কাজে লাগিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালোবেসে বিয়ের মর্মান্তিক পরিণতি! গত কয়েক মাস ধরেই দেশজুড়ে ভালোবেসে বিয়ের একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে। কেউ পরকীয়ায় জড়িয়ে পথের কাঁটা সরাতে সুপারকিলার দিয়ে স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে, আবার কেউ স্বামীকে খুন করে তার আট টুকরো করে ড্রাম ভরে সিমেন্ট দিয়ে সিল করে দিয়েছে। হ্যাঁ, ২০২৫ সালে প্রেমের বিয়ের একাধিক মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। তবে এবার যা ঘটল, তাতে শিহরিত হয়ে উঠবেন আপনিও। পরিবারের অমতে বিয়ে করার শাস্তি ভুগতে হল এক তরুণীকে। মেয়েকে গুলি করে হত্যা করল বাবা-মা। তবে সুপারি কিলারকে কাজে লাগিয়ে।

হ্যাঁ, সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে, হরিয়ানার রোহতকে জেলার কাহানি গ্রামে। যেখানে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্বপ্না নামে এক বিবাহিত মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে। অভিযোগ, মেয়েটির যে পরিবার এই অপরাধটি ঘটিয়েছে। জানা গিয়েছে, ঘটনার সময়, স্বপ্নার স্বামী সুরজ বাড়িতে ছিলেন না। সুতরাং সবটাই পূর্বপরিকল্পিত। ঘটনায় স্বপ্নার দেওর সাহিল গুরুতর জখম হয়েছেন। যিনি বৌদিকে বাঁচাতে গিয়েছিলেন। ঠিক তখনই আক্রমণকারীরা স্বপ্নাকে গুলি করে পালায়। তাতে গুরুতর জখম হন সাহিলও।

তাঁকে তাৎক্ষণিকভাবে পিজিআই ট্রমা সেন্টারে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা চলছে। অন্যদিকে স্বপ্না ঘটনাস্থলেই মারা যান। জানা গিয়েছে, স্বপ্না তার গ্রামের এক যুবককে ভালবেসে বিয়ে করেছিলেন, সেটাই তাঁর পরিবারকে ক্ষুব্ধ করেছে। কেননা পরিবার তাঁদের বিয়ে মেনে নেয়নি। তাই বাড়ির অমতেই সুরজকে বিয়ে করছিলেন স্বপ্না। সুতরাং জানা যাচ্ছে, এই ক্ষোভের ফলেই এই ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে রোহতক পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং কাহানি গ্রামে তদন্ত শুরু করে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে