ঝুলনের বায়োপিক মনে ধরে নি নেটফ্লিক্সের, কবে মুক্তি পাবে অনুষ্কার ‘চাকদা এক্সপ্রেস’?

এই আবহে এবার ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক মুক্তির দাবি উঠেছে।যেটি প্রায় তিন বছর ধরে মুক্তির অপেক্ষায়। ছবিতে ঝুলনের ভূমিকায় অভিনয় করবেন অনুষ্কা শর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার বিশ্বকাপ জয়ী হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার ICC ওডিআই বিশ্বকাপ জিতেছে হরমনপ্রীত কৌরের দল। ভারতের এই ঐতিহাসিক জয়ের সেলিব্রেশন এখনও দেশজুড়ে বহাল। তাঁদের এই জয়, ‘মেয়েদের জন্যে ক্রিকেট বা কোনও খেলা নয়’ এই ত্যাবু ভেঙে দিয়েছে। জায়গায় জায়গায় হরমনপ্রীতদের নিয়ে আনন্দে ভাসছেন পুরুষরাও। সমাজ বদলানোর জন্যে বিশ্বকাপ জয় দরকার ছিল ভারতীয় মহিলা ক্রিকেট টিমকে। যা ছিল ৪৭ বছরে প্রথম। এর আগে ২০০৫ এবং ২০১৭ সালে ফাইনাল পর্যন্ত এগোলেও ট্রফি জিততে পারেনি মহিলা দল।

সেদিন লাস্ট ক্যাচ হরমনপ্রীতের তালুবন্দি হতেই শাপমুক্তি হয় ভারতীয় মহিলা ক্রিকেট টিমের। এই আবহে এবার ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক মুক্তির দাবি উঠেছে।যেটি প্রায় তিন বছর ধরে মুক্তির অপেক্ষায়। ছবিতে ঝুলনের ভূমিকায় অভিনয় করবেন অনুষ্কা শর্মা। এই ছবির মাধ্যমেই কামব্যাক করবেন অনুষ্কা। কিন্তু ছবির কাজ শেষ হলেও এখনও ছবি মুক্তির দিনক্ষণ ধার্য করা হয়নি। তাতেই ক্ষুব্ধ ভক্তদের একাংশ। ছবিটি ঝুলন গোস্বামীর জীবনী নিয়ে আবৃত। মহিলারা বিশ্বকাপ জিততেই এই ছবি মুক্তির দাবি তোলেন নির্মাতারা। কিন্তু নিজের জীবনীচিত্র নিয়ে কতটা আশাবাদী খোদ ঝুলন? ২০২২ সালে ভারতীয় ক্রিকেটদল থেকে অবসর নিয়েছেন ঝুলন। যিনি নদিয়ার চাকদহের মেয়ে। বাংলার গৌরব। সেই সময়ে কলকাতায় এসে শুটিং করে গিয়েছেন অনুষ্কা।

সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু পরে শোনা যায়, যে ভাবে ছবিটি নির্মাণ করা হয়েছে, সেটা পছন্দ হয়নি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের। আবার ছবির স্বত্ব তাঁদের হাতেই। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেটদল বিশ্বকাপ জিততেই এই ছবি নিয়ে ফের কোমর বাঁধেন নির্মাতারা। এই বিষয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে ঝুলনকে বলেন, এ সব বিষয়ে কোনও তথ্য নেই তাঁর কাছে। তাই কিছু বলতে পারবেন না। এদিকে তাঁর জীবনীচিত্রের প্রস্তুতির শুরুতে অনুষ্কার সঙ্গে একাধিক বার দেখা করেছিলেন ঝুলন। বেশ কিছু টিপ্‌সও দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর জীবনীচিত্র মুক্তি নিয়ে এমন টালবাহানা দেখে, পরে নিজেকে গুটিয়ে নেন ঝুলন। তবে বর্তমানে মহিলা ক্রিকেট নিয়ে দর্শকের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে, তা দেখে যদি এবার ছবি মুক্তি পায়, সেটা নিয়েই এখন আশাবাদী চাকদা এক্সপ্রেসের নির্মাতাদের।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের