কার্তিক পুজোয় হাতাহাতি ও সংঘর্ষ, উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগর

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্তিক পুজোয় ভয়াবহ হয়ে উঠল নদিয়ার কৃষ্ণনগর। কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে দুই কার্তিক পুজো উদ্যোক্তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বাঁশ ও লাঠি নিয়ে মারামারিতে সংঘর্ষ চরমে ওঠে। বাঁশ ও লাঠি নিয়ে চড়াও হয় একে অপরের ওপর। ঘটনার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। তবে এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল জানান, ঘটনা তদন্ত চলছে। ভিডিওতে যাদের দেখা গিয়েছে তারা বেশিরভাগই এই ঘটনার সঙ্গে জড়িত। শুধু তাই নয়, প্রত্যেকেই নাবালক। পুলিশ এদিন সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন ছোটদেরকে বুঝিয়ে যে কোনও ধরনের গোলমাল থেকে বিরত রাখার জন্য। 

এর আগে জগদ্ধাত্রী পুজোর ভাসান ঘিরে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল কৃষ্ণনগরে। সেবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কুকথার অভিযোগ উঠেছিল। কৃষ্ণনগর হোক বা চন্দননগর, জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে ভিড় হয় প্রচুর। ভাসানেও সেই রেশ থাকে। প্রচুর পরিমাণে জন সমাগম ঘটে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা সঠিক রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুলিশের সামনে। এখানে বিসর্জন পদ্ধতি একটু অন্যরকম। বেহারাদের কাঁধে করে মা যায় নিরঞ্জনের জন্য। প্রতিবরছরই কোনও না কোনও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। তবে পুলিশ দক্ষ হাতে সবটাই সামাল দেওয়ার কাজ করে।

চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসা বাধে শোভাযাত্রা চলাকালীন। নির্দেশ অমান্য করে ওই পুজো কমিটি নির্দিষ্ট জায়গার বদলে অন্যত্র প্রতিমা দাঁড় করিয়ে রাখে। এর জেরে প্রতিমার ভাসানে বিঘ্ন ঘটে। সেই সময়ে কর্তব্যরত মহিলা পুলিশকর্মীরা শান্তিপূর্ণ ভাবে নিরঞ্জন করার অনুরোধ করলে চকেরপাড়া বারোয়ারির কিছু সদস্য তাঁদের সঙ্গে খারাপ আচরণ করে। এক কথা দু কথায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে দেখা যায় পুলিশকে। 

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু