নিয়োগে গলদ নেই, রাজ্যে দমকল নিয়োগে ক্লিনচিট সুপ্রিমকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যে দমকল নিয়োগে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট (supreme Court)। ২০১৭ সালে বীরভূমের ২৮ জনের চাকরি বাতিল হয়েছিল হাইকোর্টের নির্দেশে। সেই চাকরিতেই এবার ক্লিনচিট দিল দেশের শীর্ষ আদালত। ২০২৩ সালে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। ২০২৫ সালে ২৫ মামলাকারীর চাকরি ফেরাল সুপ্রিম কোর্ট।

জানা গিয়েছে, ২০১৭ সালে তিন হাজারের বেশি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় রাজ্যের পক্ষ থেকে। ২০১৯ সালে নিয়োগ হয় এই জায়গায়। বীরভূম থেকে ২৮ জন নিয়োগ পায় দমকলে। বীরভূম জেলা থেকে অভিযোগ আসে নিয়োগে অনিয়মের। কলকাতা হাইকোর্টে প্রাথমিক প্রমান থেকে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ ২৮ জনের চাকরি বাতিল করে।

২০২৩ সালে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বীরভূমের ২৮ জনের চাকরি বাতিল করে হাইকোর্টের বিচারপতি বসাকের  ডিভিশন বেঞ্চ। পরে ২৮ জনের মধ্যে ২৫ জন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শুক্রবার বিচারপতি মাহেশ্বরীর বেঞ্চে এই মামলাটি আসে। মামলাটি ওঠার পরে শুনানি করে চাকরিতে ক্লিনচিট দেওয়া হয়েছে। ২০২৩ সালে যআঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের জন্য সুখবর শোনাল আদালত। এদিন তাঁদের চাকরি ফেরাল আদালত। আদালত জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও গলদ পাওয়া যায়নি। অর্থাৎ ২০১৭ সাসে দমকলে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে কোনো অনিয়ম বা দুর্নীতির খোঁজ মেলেনি। ফলে এই চাকরিতে ক্লিনচিট দেওয়া হচ্ছে। বলা হয়েছে ২০১৯ সালে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, সেখানে স্বচ্ছতার কোনও অভাব নেই। অর্থাৎ আইন মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ভাইফোঁটায় সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর