চিন, তুরস্কে তৈরি, পাকিস্তান হয়ে ভারতে ঢুকত, দিল্লিতে উদ্ধার অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার, মিলল ISI যোগ

সূত্রের খবর, আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের সন্ধান পেয়ে সম্প্রতি অভিযান শুরু করেছিল দিল্লি পুলিশের অপরাধ শাখা। এরপরেই তদন্ত চালিয়ে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ কয়েক আগেই দিল্লি লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৩ জনের বেশি মানুষ। এই বিস্ফোরণ ঘটনার মূলচক্রী উমর মোহাম্ম দের এখনও হদিশ মেলে নি। যিনি বিস্ফোরণে মারাও যেতে পারেন আবার পালিয়েও যেতে পারেন। জানা যায়, ১০ নভেম্বর ঘটে যাওয়া সেই বিস্ফোরণ অপরি কল্পিত ছিল। আচমকাই লালকেল্লার সামনে দিয়ে যাওয়ার পথে বিস্ফোরণটি ঘটে যায়। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগ পেয়েছে পুলিশ। জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের যোগ পেয়েছে জাতীয় তদন্ত কারী সংস্থা NIA। এবার দিল্লি পুলিশের অপরাধ শাখা একটি বড় আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী চক্রের উন্মোচন করল।

পাকিস্তান থেকে পাঠানো একটি অস্ত্রের ভাণ্ডার জব্দ করল। বেআইনি অস্ত্রগুলি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং বাম্বিহা গ্যাংগুলিতে সরবরাহের কথা ছিল। সূত্রের খবর, আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের সন্ধান পেয়ে সম্প্রতি অভিযান শুরু করেছিল দিল্লি পুলিশের অপরাধ শাখা। এরপরেই তদন্ত চালিয়ে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, বেআইনি অস্ত্রগুলি ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে ভারতে আনা হয়েছিল এবং পঞ্জাব হয়ে কুখ্যাত গ্যাংস্টারদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত চার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে, যারা পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পাঠানো অত্যাধুনিক অস্ত্র কুখ্যাত গ্যাংস্টারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল। উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে রয়েছে তুরস্ক এবং চিনে তৈরি উচ্চ প্রযুক্তির অস্ত্র। রোহিণী থেকে অস্ত্রের একটি মজুদ জব্দ করা হয়েছে। গোপণ সূত্রে ক্রাইম ব্রাঞ্চ তথ্য পেয়েছিল, কিছু চোরাচালান কারী দিল্লিতে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের জন্য আসছে। এর পরেই, দিল্লির রোহিণী এলাকায় একটি ফাঁদ পাতে পুলিশ এবং অভিযুক্তদের গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে। এবং তদন্ত অব্যাহত রেখেছে। জানা গিয়েছে, অভিযুক্তরা উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের বাসিন্দা। তবে এই অস্ত্রগুলি নিয়ে কোনও নাশকতার ছক করা হয়েছিল কিনা তা জানা যায়নি।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে