বিয়ে দুপুরে, সম্পূর্ণ অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে ২৩ নভেম্বর চার হাত এক হবে স্মৃতি-পলাশের

সুরকার-গায়ক পলাশ মুচ্ছলের সঙ্গে আগামিকাল বিবাহ বন্ধনে বাধা পড়বেন ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সহ-অধিনায়ক। তাঁদের বিয়ে দেখার জন্যে গোটা দেশ রীতিমতো উত্তেজিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জিতেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন জাতির ক্রাশ স্মৃতি মান্ধানা। সুরকার-গায়ক পলাশ মুচ্ছলের সঙ্গে আগামিকাল বিবাহ বন্ধনে বাধা পড়বেন ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সহ-অধিনায়ক। তাঁদের বিয়ে দেখার জন্যে গোটা দেশ রীতিমতো উত্তেজিত। গত ২ নভেম্বর ভারতের জন্য ঐতিহাসিক দিন ছিল। যেখানে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ৪৮ বছর পর আইসিসি মহিলা বিশ্বকাপ জিতেছে হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানার ভারতীয় টিম। যা ‘নারীদের জন্যে ক্রিকেট নয়’ গোটা সমাজের এই ট্যাবু ভেঙে দিয়েছে। আর বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি মান্ধানা। পরিণতি পাচ্ছে পলাশ-স্মৃতির ৫ বছরের সম্পর্ক। জানা যায়, ২০১৯ সালে একটি সমাবেশে দেখা হয়েছিল গায়িকা পলক মুচ্ছলের ভাই পলাশ এবং জাতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার।

সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম। এর আগে শোনা গিয়েছিল, ২০ নভেম্বর বিয়ে স্মৃতির। কিন্তু এ বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন তারকা জুটি। শেষমেষ দিন দুয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্মৃতির বিয়ে নিয়ে লম্বা শুভেচ্ছা বার্তায় প্রকাশ্যে আসে স্মৃতির আসল বিয়ের দিনক্ষণ। আগামিকাল তথা ২৩ নভেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন তারকা জুটি। ইতিমধ্যেই বিশ্বচ্যাম্পিয়ন সতীর্থদের সঙ্গে নেচে বাগদানের আংটি প্রকাশ্যে এনেছেন স্মৃতি। শুধু তাই নয়, গত কাল পলাশ স্মৃতিকে বিয়ের প্রস্তাব দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে তাদের আংটি বিনিময়ও দেখানো হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছিল, বিশ্বকাপ জয়ের মাঠ তথা ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে স্মৃতিকে হাঁটু গেড়ে প্রস্তাব দিয়েছেন পলাশ এবং আংটি পরিয়ে দিয়েছেন। তাদের অফুরন্ত ভালবাসা মেশানো এই ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই নেটপাড়ায় ঝড় তুলেছে, যেটি এখনও পর্যন্ত ৩৪ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। এছাড়া স্মৃতি-পলাশের হলদি, মেহেন্দি অনুষ্ঠানের একাধিক ঝলক জ্যামাইমা, শেফালিরা সামনে এনেছেন।

তবে এখন জানা যাচ্ছে, স্মৃতি-পলাশের বিয়েতে কোনও বাইরের লোকজন, মিডিয়া প্রবেশ করতে পারবে না। দুপুরে তাদের বিয়ের সময় নির্ধারণ করা হয়েছে। রবিবার সাংলিতে বিয়ে করতে চলেছেন তাঁরা। সম্পূর্ণ অন্তরঙ্গ অনুষ্ঠানে র মাধ্যমে তাঁরা বিয়ে সারবেন। তাদের বিয়ের পোশাক ডিজাইন করেছেন অনিতা ডোংরে। স্মৃতি হীরা এবং পোলকির গয়না পরে সজ্জিত হবেন। তাদের প্রাক বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। স্মৃতি পলাশের হলদি একসঙ্গেই হয়েছে। তার একাধিক ঝলক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। হলদি অনুষ্ঠানে পলাশ প্রীতি কাপুরকে বেছে নিয়েছিলেন, আর তাঁর মেহেন্দি লুক ছিল মাসাবার। আজ রাতে সঙ্গীতে অমিত আগরওয়ালের পোশাক পরবেন পলাশ। এর আগে, স্মৃতি তার সতীর্থদের সঙ্গে “সমঝো হো হি গয়া” গানটিতে নাচতে নাচতে তাদের বাগদানের ঘোষণা দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের