পিংলায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: পিংলায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২। পশ্চিম মেদিনীপুরের পিংলায় বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১টা নাগাদ পিংলার মুন্ডুমারি এলাকায় রাজ্য সড়কে। মৃতরা হলেন হারুইরে (২০) এবং আসাদুল মলিডা (২০)। তাঁরা মূলত পাঁশকুড়া থানা এলাকার বাসিন্দা। 

শনিবার পিংলা থানার মুন্ডুমারী বাজার সংলগ্ন এলাকায় এই ভয়াবহ সংঘর্ষ ঘটে। ফলে থেমে যায় দুই বাইক আরোহীর জীবনের গতি। ব্যস্ত বাজার, মানুষের চলাচল প্রতিদিনের মতোই ছিল। আচমকা দুর্ঘটনায় সবকিছু যেন থমকে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই যুবক বাইকে করে পিংলা থেকে মুন্ডুমারীর দিকে আসছিলেন। অন্যদিকে, বালিচক থেকে তেমাথানির দিকে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাজারের মাঝখানে হঠাৎ বাস এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ধাক্কা এতটাই জোরালো ছিল যে, মুহূর্তের মধ্যে দুই আরোহী রাস্তায় পড়ে যান। স্থানীয় বাজারের লোকজন থেকে ছুটে আসেন। দ্রুত দুজনকে পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দুই যুবককে পরীক্ষা করে জানান যে তাঁদের আগেই মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।  দিনে দুপুরে এমন তরতাজা দুই তরুণের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কেউ ভাবতেই পারছেন না যারা সুস্থভাবে বাড়ি থেকে বেরল তাঁরা আর ফিরবেন না। 

রাজ্যে দুর্ঘটনার কোনও শেষ নেই। কিছুদিন আগেই দুর্ঘটনা ঘটেছিল মালদহর বাইপাস সংলগ্ন এলাকায়। সোমবার ভোরে পুরনো মালদহের বাইপাস সংলগ্ন ছোটসুজাপুর এলাকায় মারাত্মক পথ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মৃত্যু হয় ট্রাকের চালক ও খালাসির।

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে