পুলিশ আধিকারিকের দাদাগিরি, চুরির অপবাদ দিয়ে পরিচারকের দিদির শ্লীলতাহানি, রাস্তায় টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের পুলিশ আধিকারিকের দাদাগিরি। চুরির অপবাদ দিয়ে বাড়ির পরিচারককে বেধড়ক মারধরের অভিযোগ। পরিচারকের দিদিকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব। প্রতিবাদে প্রায় ৫ ঘন্টা ধরে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলল পথ অবরোধ ও বিক্ষোভ। ফের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে বাঁকুড়ায়।

টাকা চুরির অপবাদ দিয়ে বাড়ির পরিচারককে দফায় দফায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল রানীবাঁধ থানার সেকেন্ড অফিসার শুভম রায় চৌধুরীর বিরুদ্ধে। খোয়া যাওয়া টাকা দেওয়ার পরিবর্তে পরিচারকের দিদিকে ওই আধিকারিক শ্লীলতাহানি করে ও কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই ওই আধিকারিকের শাস্তির দাবিতে শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া ঝিলিমিলির রাস্তায় রানিবাঁধের ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে রাখেন।

ঘটনার সূত্রপাত মূলত বৃহস্পতিবার। বাঁকুড়ার রানিবাঁধ থানার সেকেন্ড অফিসার শুভম রায় চৌধুরীর ভাড়া বাড়ি থেকে বেশ কিছু টাকা খোয়া যায়। প্রায় ১২ লক্ষ টাকা খোয়া গিয়েছে এই দাবি করে ওই আধিকারিক সমস্ত দায় চাপিয়ে দেন বাড়ির পরিচারক সজল সহিসের কাঁধে। অভিযোগ ওই টাকা সজল চুরি করেছে এই অপবাদ দিয়ে সজলের উপর প্রথমে চাপ দেন ওই আধিকারিক। সজল স্বীকার না করায় ওই আধিকারিক নিজের বাড়িতে সজলকে দীর্ঘক্ষণ আটকে রেখে বেল্ট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মদ্যপ অবস্থায় ওই আধিকারিক নিজের সার্ভিস রিভলবার দেখিয়ে সজলকে ছাদ থেকে ফেলে দেওয়ার পাশাপাশি খুনের হুমকি দেন বলেও অভিযোগ।

সজলের দাবি প্রবল নির্যাতনের হাত থেকে বাঁচতে এক সময় তিনি বাধ্য হন চুরির অপবাদ মেনে নিতে। এরপর শুক্রবার ওই আধিকারিক সজলের রাজাকাটা গ্রামের বাড়িতে হানা দিয়ে তাঁর নগদ অল্প কিছু টাকা ও গয়না জোর নিয়ে চলে যান বলে অভিযোগ। সজলের পরিবারের লোকজন আধিকারিকের হাতে পায়ে ধরলেও কোনও লাভ হয়নি। উল্টে ওই আধিকারিক সজলের দিদির শ্লীলতাহানি করেন ও কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ উঠেছে। এরপর শুক্রবার ফের সজলকে বাড়িতে ডেকে ওই শুভম নামে ওই সেকেন্ড অফিসার দীর্ঘক্ষণ ধরে মারধর ও শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ।

ঘটনায় আহত সজল শুক্রবার সন্ধ্যায় রানিবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করান। সেই সময়ই ঘটনার কথা জানাজানি হয়। এরপরই স্থানীয় রাজাকাটা গ্রামের মানুষ ওই পুলিশ আধিকারিকের কঠোর শাস্তির দাবিতে বাঁকুড়া ঝিলিমিলি রাস্তার উপর ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত ওই রাস্তা অবরোধ করে রাখা হয়।

পরিস্থিতি সামাল দিতে রানিবাঁধ থানার পাশাপাশি পার্শ্ববর্তী বারিকুল ও খাতড়া থানার পুলিশও হাজির হয় অবরোধস্থলে। পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পরে পুলিশ আধিকারিকেরা গোটা ঘটনার তদন্ত করে পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে। দ্রুত রানিবাঁধ থানার সেকেন্ড অফিসার শুভম রায় চৌধুরীর বিরুদ্ধে পদক্ষেপ না করলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের