মোদির রাজ্যে এবার মৃত্যু বিএলও-র সহকারীর, চার দিনে প্রাণ গেল চার জনের

এবার অতিরিক্ত কাজের চাপে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল BLO-র সহকারীর। এবার শিরোনামে মোদি রাজ্য গুজরাত।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার অতিরিক্ত কাজের চাপে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল BLO-র সহকারীর। এবার শিরোনামে মোদি রাজ্য গুজরাত। সূত্রের খবর, শনিবার (২২ নভেম্বর) ভদোদরার একটি স্কুলে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা বিএলও সহকারী মাটিতে লুটিয়ে পড়ে মারা গিয়েছেন। এতেও এসআইআর-এর কাজের চাপকে দায়ী করা হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত গুজরাতে চারজন বিএলও কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেল।দুজন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে এবং একজন আত্মহত্যা করেছেন। জানা গিয়েছে, ভাদাদোরার কাদাক বাজারের প্রতাপ স্কুলে কর্তব্যরত অবস্থায় বিএলও সহকারী উষাবেন ইন্দ্রসিংহ সোলাঙ্কি মাটিতে পড়ে মারা যান।

প্রাথমিক সূত্রের খবর, তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ঘটনাটি কয়েক মিনিটের মধ্যেই ঘটে যাওয়ায় হাসপাতালে মহিলাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পুলিশের কথায়, নিহত মহিলা আইটিআই কর্মরত ছিলেন। কিন্তু তাকে জোর করে SIR-এর কাজ দেওয়া হয়। এমনকী এও জানা যায় যে, অসুস্থ অবস্থায় তাঁকে BLO ডিউটিতে মোতায়েন করা হয়েছিল। তাঁর স্বামী জানিয়েছেন যে, ‘আমার স্ত্রীর স্বাস্থ্য ভালো ছিল না। আমরা সুভান পুরার পিডব্লিউ কোয়ার্টারে থাকি এবং সে গোরওয়া আইটিআইতে কাজ করত। আমরা তাকে এই BLO ডিউটি ​​না দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম কিন্তু আবেদন সত্ত্বেও, তাকে ডিউটিতে পাঠানো হয়েছিল। এরপর মাঠে কাজের সময় তিনি যখন তাঁর সুপার ভাইজারের জন্য অপেক্ষা করছিলেন, তখনই বুকে ব্যাথা নিয়ে মাটিতে পড়ে যান তিনি। হঠাৎই অজ্ঞান হয়ে যান, হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। আমরা তাকে দ্রুত সায়াজি হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর থেকে দেশের ১২ টি রাজ্যে শুরু হয়েছে SIR এর কাজ। বাড়ি বাড়ি গিয়ে SIR-এর ফর্ম বিলি থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেগুলি আপলোড করা, সবটাই দায়িত্ব পড়েছে BLO তথা বুথ লেভেল অফিসারের উপর। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে SIR এর কাজ শেষ করার ডেডলাইন দিয়েছে নির্বাচন কমিশন। এটুকু সময়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি থেকে তথ্য যাচাই করে তা আপলোড করা, সম্ভব নয় বলে দাবি তুলেছেন BLO-রা। অভিযোগ, SIR এর কাজ নিয়ে BLO দের অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। আর কাজের অতিরিক্ত চাপে রাতের ঘুম উড়েছে BLO দের. যার ফলে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন একের পর এক BLO। এখনও পর্যন্ত কেরল, গুজরাত, পশ্চিমবঙ্গ সহ একাধিক জায়গায় BLO-র মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাতেই নড়েচড়ে বসেছেন বিরোধী শিবিরগুলি। এদিন ভাদাদোরার BLO-র সহকারীর মৃত্যুর ঘটনাকে অতিরিক্ত কাজের চাপ বলে দাবি করেছে তাঁর পরিবার।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে