সরকারি হাসপাতালের বেডে শুয়ে সারমেয়, মধ্যপ্রদেশে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি শাসিত রাজ্যে ধরা পড়ল স্বাস্থ্য ব্যবস্থার করুণ ছবি। সরকারি হাসপাতালের যে বেডে রোগীদের রাখা হয় সেই বিছানাতে শুয়ে আরাম করতে দেখা গেল সারমেয়কে। এই ঘটনা সামনে আসার পরেই সরকারি হাসপাতালে রোগী নিরাপত্তা ও পরিছন্নতা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

ঘটনাটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার একটি সরকারি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের। রোগীদের বিছানায় কুকুর শুয়ে থাকার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর একজন সাফাইকর্মীকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি করেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রদেশের কিল্লাউড কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে। ব্লক মেডিকেল অফিসার ডাঃ ধর্মেন্দ্র শর্মা তাৎক্ষণিকভাবে একজন সাফাইকর্মীকের চাকরি থেকে বরখাস্ত করেছেন এবং কর্তব্যরত নার্সের সাত দিনের বেতন কেটে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

কালেক্টর ঋষভ গুপ্ত বলেছেন, “স্বাস্থ্য কর্তৃপক্ষকে এই ভুলের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” কীভাবে সকলের চোখ এড়িয়ে হাসপাতালের বেডে কুকুর উঠে শুয়ে থাকল তা নিয়েই চর্চা শুরু হয়েছে। রোগীদের স্বাস্থ্যবিধির কোথায় তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি কীভাবে স্বাস্থ্য কর্তাদের নজরদারি এড়িয়ে এত বড় কাণ্ড ঘটল তা নিয়েও চলছে চর্চা।

বিয়ের চারবছরের মাথায় বিচ্ছেদ বঙ্গতনয়ার, স্বামী সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী