৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান, তাঁর বিলাসবহুল জীবনযাপনের জন্যে পরিচিত। এবার তিনি তাঁর দামি গাড়ির সংগ্রহে আরও একটি বিলাসবহুল SUV গাড়ি ক্যাডিলাক এসকালেড যুক্ত করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড সুপারস্টার শাহরুখ খান, তাঁর বিলাসবহুল জীবনযাপনের জন্যে পরিচিত। এবার তিনি তাঁর দামি গাড়ির সংগ্রহে আরও একটি বিলাসবহুল SUV গাড়ি ক্যাডিলাক এসকালেড যুক্ত করলেন। সম্প্রতি বাদশার এই বিলাসবহুল এসইউভিটির ভিডিও এবং ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। ক্যাডিলাক এসকালেড সাধারণত লাক্সারি এসইউভির মধ্যে পড়ে। জানা যাচ্ছে, অভিনেতা তাঁর এই বিলাসবহুল এসইউভি-টি বিদেশ থেকে আমদানি করেছেন। ভারতে গাড়িটির আনুমানিক মূল্য ৩.৫ কোটি থেকে ৪ কোটি টাকা।

আরও পড়ুনঃ ‘জন নয়গান’-এর সেন্সর জট কাটাতে আসরে বিজয়, প্রযোজককে কান থেকে দেশে ফেরার নির্দেশ

নতুন মডেলের এই SUV-তে ৬.২-লিটার ভি৮ পেট্রোল ইঞ্জিন রয়েছে। পাশাপাশি ৩৮-ইঞ্চি কার্ভড ওএলইডি ডিসপ্লে, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ভেন্টিলেটেড ম্যাসাজ সিট এবং বিল্ট-ইন রেফ্রিজারেটর-এর মতো একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে। এই মডেলটি ভারতীয় রাস্তায় খুব কমই দেখা যায়। যদিও শাহরুখ খান বিলাসবহুল গাড়ির প্রতি তাঁর ভালোবাসার জন্য বিখ্যাত। তাঁর চারচাকার কালেকশনে ইতিমধ্যেই বিশ্বখ্যাত বেশ কয়েকটি ব্র্যান্ডের গাড়ি রয়েছে। যার মধ্যে একটি রোলস-রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ আছে, যার দাম ভারতে প্রায় ১০ কোটি টাকা। শাহরুখকে প্রায়শই এই গাড়িতে চেপে ‘মন্নত’-এ যেতে দেখা যায়। তবে এই নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে যে, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি এদিকে জ্বালানি সংরক্ষণের জন্যে গাড়ি বেশি ব্যবহার না করতে বলেছেন, সেখানে শাহরুখ পেট্রোলের গাড়ি বিদেশ থেকে ক্রয় করলেন? তবে প্রধানমন্ত্রীর কথা কানে গেল না নায়কের! এছাড়াও তাঁর গাড়ির সংগ্রহে, ৪ থেকে ৫ কোটি টাকা মূল্যের বেন্টলি কন্টিনেন্টাল জিটি এবং অত্যাধুনিক বিএমডব্লিউ আই৮ রয়েছে। নিরাপত্তার জন্য অভিনেতার গাড়ির কালেকশনে বুলেটপ্রুফ মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস গার্ডও রয়েছে। যা সাধারণত নেতা-মন্ত্রীরা ব্যবহার করে থাকেন।

 

এদিকে, কাজের দিক থেকে শাহরুখকে এরপর তাঁর মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’ সিনেমাতে দেখা যাবে। কিছুদিন আগেই তিনি দক্ষিণ আফ্রিকা থেকে শুটিং সেরে ফিরেছেন। সেখান থেকে শুটিংয়ের একাধিক দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই ছবিতে অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা পাড়ুকোন। দক্ষিণ আফ্রিকা থেকে দীপিকার সঙ্গে শাহরুখের একাধিক শুটিংয়ের দৃশ্যও ভাইরাল হয়েছিল। পাশাপাশি এবার ভাইরাল হয়েছে ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করা অভিষেক বচ্চনের ছবিও।

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, মৃত ১০

১০ বার ডিভোর্সের জন্যে মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ