মনের মতো ছবি তৈরি করতে Google আনল Nano Banana Pro AI ইমেজ টুল

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন ইমেজ জেনারেশন মডেল নিয়ে এসেছে Google। বাজারে এসেছে Nano Banana Pro। এটি আগের থেকে অনেক বেশি সহজ ও সঠিক ছবি তুলতে সাহায্য করবে। এটি একটি ফটো এডিটিং টুল। এটিকে Gemini 3 Pro সিস্টামে ডিজাইন করা হয়েছে।

Nano Banana Pro টুলটি আসলে গুগলের নতুন জেনারেশন মডেল। প্রতি মুহূর্তে টুলগুলো কাজ করে চলেছে। নিত্য নতুন ফিচার দিয়ে বাজারে আসছে টুল। ব্যবহারকারীরা নিজের পছন্দের ছবিতে কিছু যোগ রকরতে চাইলে, এই নতুন টুলের মাধ্যমে খুব সহজেই তা করতে পারবেন। ব্যবহারকারীকে শুধুমাত্র উক্ত বিষয়টি টাইপ করতে হবে। এরপরেই ছবির সঙ্গে যা যুক্ত করতে চাইছেন, সেটা এডিট হয়ে যুক্ত হয়ে যাবে। সব ধরনের ছবি এডিট করা সম্ভব হবে।

গুগল সূত্রে খবর, পুরোনো নিয়মে এডিট করা যেত ছবি। কিন্তু পুরনো ভার্সনের তুলনায় আরও স্মার্ট, আরও নির্ভুল এবং আরও ক্রিয়েটিভ হবে। আরও সুন্দর করে ব্যবহারকারীদের কাছে তুলে ধরা হবে এডিটেড ছবি। জানা গিয়েছে, ন্যানো ব্যানানা প্রো জেমিনি৩ প্রো ব্যবহার করে। ব্যবহারকারীদের ভালভাবে বুঝতে সাহায্য করে। ছবি এডিট করার পাশাপাশি বিশ্বের যেকোনও তথ্য ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। নতুন ছবি তৈরি করার পাশাপাশি ছবি এডিট করতেও সাহায্য করবে। অর্থাৎ এই টুলটি ব্যবহার করে ছবিতে টেক্সট যুক্ত করতে পারবেন। ছোট থেকে বড় লেখা লিখতে পারবেন ব্যবহারকারীরা। জানা গিয়েছে, এই টুলটি গ্রাহকদের ছবি এডিট করার সময় আরও নিয়ন্ত্রণ অফার করে। এখানে ক্যামেরার এঙ্গেল পরিবর্তন করা যাবে, আলোর এডজাস্ট করার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড, ফোকাস এবং কালার কারেকশন করতে পারেন।

গুগল এর এই টুল একাধিক দেশে লাইভ করা হয়েছে। গুগল জানিয়েছে, জেমিনি অ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করা যাবে। বিনামূল্যে লিমিটেড কিছু ছবি তুলতে পারবেন গ্রাহকরা। Google AI Plus, Pro এবং Ultra গ্রাহকরা এতে বেশি অপশন পাবেন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই