ধনকুবের নেত্রা মান্তেনার মেহেন্দিতে ‘দোলা রে দোলা রে’-এর তালে মঞ্চ মাতালেন মাধুরী

এছাড়া নেত্রার বিয়ের বিশেষ অতিথি হলেন ডোনাল্ড ট্রাম্প পুত্র এবং তাঁর প্রেমিকা। যাঁরা ২১ নভেম্বর ভারতের মাটিতে পা রেখেছেন। তাদের সঙ্গে ভারতে এসেছেন ৪০ টি দেশের প্রতিনিধিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে বসেছে বিশ্বের অন্যতম ধনকুবের রামা রাজু মান্তেনার মেয়ের বিয়ের আসর। রবিবার (২৩ নভেম্বর) সুপারঅর্ডারের সহ-প্রতিষ্ঠাতা এবং সিটিও ভামসি গাদিরাজুর সঙ্গে বিবাহ বন্ধনে বাধা পড়বেন নেত্রা মান্তেনা। রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল ফোর্টে বসেছে তাদের জমকালো বিয়ের আসর। ২১ নভেম্বর থেকে তাদের বিয়ের উৎসব শুরু হয়েছে। সেদিন ছিল তাদের সঙ্গীতের অনুষ্ঠান। ভারতে এমন জমকালো বিয়ে বোধহয় আম্বানিদের পর প্রথম। নেত্রার সঙ্গীতে পারফরম্যান্সের ডাক পড়েছিল বিশ্বখ্যাত পপ গায়ক জেনিফার লোপেজ। এছাড়াও বলিউডের একাধিক তারকা নেত্রার সঙ্গীতানুষ্ঠানে পারফর্ম করেছেন। এছাড়া নেত্রার বিয়ের বিশেষ অতিথি হলেন ডোনাল্ড ট্রাম্প পুত্র এবং তাঁর প্রেমিকা। যাঁরা ২১ নভেম্বর ভারতের মাটিতে পা রেখেছেন। তাদের সঙ্গে ভারতে এসেছেন ৪০ টি দেশের প্রতিনিধিরা।

এছাড়া নেত্রার জমকালো সঙ্গীত অনুষ্ঠানে রণবীর সিংহের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হবু পুত্রবধূকে নাচও করতে দেখা যায়। যে ভিডিও গুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এছাড়া গতকাল ছিল নেত্রার মেহেন্দি অনুষ্ঠান। সেখানে বলিউডের ডান্সিং কুইন মাধুরী দীক্ষিতকে একটি বিশেষ নৃত্য পরিবেশন করতে দেখা যায়। যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। তিনি তাঁর সুপারহিট চলচ্চিত্র ‘দেবদাস’-এর ‘দোলা দে দোলা রে’ গানের তালে মেতে ওঠেন। এছাড়াও অনুষ্ঠানে বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, কৃতি স্যানন এবং শহীদ কাপুর-সহ একাধিক চলচ্চিত্র জগতের তারকারা পারফরম্যান্স দিয়েছেন। যা ভারতের সাম্প্রতিক আলোচিত অনুষ্ঠানগুলির মধ্যে একটি। তবে জেনিফার লোপেজ উপস্থিতি উদযাপনটিকে আরও আলোচনায় দাঁড় করিয়ে দিয়েছে। তবে নেত্রার মেহেন্দি অনুষ্ঠানে মাধুরী দীক্ষিতের নাচের ভিডিওটি বেশি মনোযোগ আকর্ষণ করেছে। যেখানে সবুজ লেহেঙ্গা-চোলি এবং গোলাপী দোপাট্টা পরে, মাধুরী ‘দেবদাস’ ছবির ‘দোলা রে দোলা’ গানের আইকনিক হুক স্টেপটি পুনরায় উত্থাপন করেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Rishi thakur🧿 (@rishithakurr_)

আর ভিডিওটি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। অনেকেই মাধুরী এই অনুষ্ঠানে যে শক্তি এবং সৌন্দর্য এনেছেন বলে উল্লেখ করেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, “ভালো। কিন্তু ঐশ্বর্য রাই যদি সেখানে থাকতেন তাহলে আরও ভালো হতো।” আরেকজন লিখেছেন, “আশা করি ঐশ্বর্যও এখানে থাকতেন।” নেত্রার মেহেন্দি রাতে উপস্থাপনার দায়িত্ব পালন করেছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। অন্যদিকে নোরা ফাতেহি একটি উচ্চ-শক্তির নৃত্য পরিবেশন করেছিলেন। বিয়ের সঙ্গীত রাতে উপস্থাপনা করেছিলেন করণ জোহর এবং সোফি চৌধুরী, যেখানে বলিউডের বেশ কয়েকজন তারকা নৃত্যশিল্পী নাচের মঞ্চ আলোকিত করেছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের