অক্ষর জ্ঞান নেই কারও, SIR ফর্ম পূরণে আদিবাসী গ্রামে ত্রাতার ভূমিকায় বিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে সময় একেবারেই নেই, তার মধ্যে শেষ করতে হবে SIR-এর কাজ। SIR-এর অগ্রগতি নিয়ে দেখা দিয়েছে আতঙ্ক। এবার SIR- এর ফর্ম পূরণ করতে মাঠে নামলেন খোদ বিডিও। নিজেই করে দিলেন ফর্ম ফিলাপ। এই ছবি বাঁকুড়ার ছাতনা ব্লকের বাগডিহা গ্রামের।

এই গ্রামের অধিকাংশ মানুষই আদিবাসী। কেউই শিক্ষার ধারে কাছে যাননি। এদিকে BLO আর পাঁচটা গ্রামের মতো এখানেও ফর্ম দিয়ে গিয়েছিলেন আগেই। কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেননি কেউ। যাদের অক্ষরজ্ঞান নেই তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। সেই সঙ্গে রয়েছে সচেতনতার অভাব। ফলে বাসিন্দারা হয়তো ঠিকমতো বুঝতেই পারেননি কী করতে হবে। সময় মতো SIR ফর্ম পূরণ করা কতখানি গুরুত্বপূর্ণ। ফলে দায়িত্বপ্রাপ্ত BLO এর কাছে ফর্ম জমা পড়ছিল না।

এরই মধ্যে ছাতনা ব্লক প্রশাসনের নজরে আসে বিষয়টি. তারপরেই নড়েচড়ে বসেন ছাতনার বিডিও সৌরভ ধল্ল। এবার তিনি নিজেই নেমে পড়লেন মাঠে। গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে তিনি নিজেই কথা বলেন। ফর্ম পূরণ করা থেকে শুরু করে গ্রামবাসীদের SIR নিয়ে যাবতীয় বিষয়ে বুঝিয়ে বলা সবটাই হাসি মুখে সারছেন সৌরভ।

তারপর নিজেই ফর্ম ফিল আপের কাজ শুরু করে দিয়েছেন তিনি। যাদের ছবি নেই তাদের ছবি তোলারও ব্যবস্থা করে দিয়েছেন। SIR আবহে ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই যে বিডিও এগিয়ে এসেছেন তাতে খুশির ছায়া গ্রামবাসীদের মুখে। এবার শুধু জমা দেওয়ার পালা। 

তবে এই চিত্র চেয়ে শুধুমাত্র বাগদিহা গ্রামের তা নয়। আশপাশে যে সমস্ত এলাকা রয়েছে তাতে বেশিরভাগ জায়গাতেই SIR এর কাজ ভালভাবে এগোচ্ছে না। তাই সেদিকেও নজর দিয়েছেন সৌরভ ধল্ল। সেই সমস্ত এলাকাকে চিহ্নিত করে সেখানে  SIR- এর ফর্ম ফিল আপের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন বিডিও।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা