তামিলনাড়ুতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ৩২

দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে তামিলনাড়ুতে ছয়জন মারা গিয়েছেন এবং ৩২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, টেনকাসি জেলার ইদাইক্কালের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনা! দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে তামিলনাড়ুতে ছয়জন মারা গিয়েছেন এবং ৩২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, টেনকাসি জেলার ইদাইক্কালের কাছে। স্থানীয় সূত্রের খবর, সংঘর্ষটি এতটাই শক্তিশালী ছিল যে, সংঘর্ষের ফলে দুটি বাসের সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। এবং দুর্ঘটনায় আহত ৩২ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছে। আর মৃতদের ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি বাসের সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে গিয়েছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে যে, রাস্তা জুড়ে ভাঙা কাঁচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই ঘটনার ফলে স্থানীয়রা এবং জরুরি কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। যার ফলে যান চলাচল ব্যাহত হয় এবং ধ্বংসস্তূপ অপসারণে সহায়তা করার জন্য একটি জেসিবি আনতে হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ দুটি বাসের মধ্যে একটি বাস মাদুরাই থেকে টেনকাসির দিকে যাচ্ছিল, এবং অন্য বাসটি কাদাইয়ানল্লুরের দিকে যাচ্ছিল, তখনই ভারসাম্য হারিয়ে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। যার ফলে ঘটনাস্থলেই পাঁচ মহিলা এবং একজন পুরুষ মারা গিয়েছেন। তবে দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য আরও তদন্ত চলছে।

তবে তামিলনাড়ুতে এই ঘটনা প্রথম নয়, এই মাসের শুরুতে, তেলেঙ্গানা রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের (TGSRTC) একটি বাসের সঙ্গে রাঙ্গারেড্ডি জেলায় দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত এবং ২০ জন আহত হন। বাসটিতে ৭০ জনেরও বেশি যাত্রী ছিলেন। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে অনেক যাত্রী ঘটনাস্থলেই মারা যান, এবং উভয় গাড়ির ছিন্নভিন্ন অংশ রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। নিহতদের মধ্যে ১০ জন মহিলা, ৮ জন পুরুষ এবং একটি ৩ মাস বয়সী শিশু ছিলেন। ভিকারবাদ ডিপো থেকে হায়দরাবাদের দিকে যাচ্ছিল সরকারি বাসটি, তখনই বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি টিপার ট্রাকের সঙ্গে ধাক্কা খায় বাসটি।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে