স্কুলের সহ প্রধান শিক্ষিকাকে ফোন করে নিজের ‘বাল্যবিবাহ’ বন্ধ করল এক ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,পুকুরিয়া: স্কুলের সহ প্রধান শিক্ষিকার কাছে হঠাৎ ফোন এল। ফোনের অপরপ্রান্ত থেকে কাঁপা কণ্ঠস্বর ভেসে এল। নিজেকে স্কুলের ছাত্রী বলে পরিচয় দিয়ে অপর প্রান্ত থেকে জানানো হলো আমাকে বাঁচান দিদিমণি। আমার বাবা-মা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। এর থেকে আমাকে বাঁচান। আমি পড়াশোনা করতে চাই। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই।মালদা জেলার পুকুরিয়া থানার(Pukuria Village) রতুয়া ২ নং ব্লকের সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বলরামপুর গ্রামের(Balarampur Village) ঘটনা। পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষিকাকে ফোন করে সাহায্য চাইলেন একটি ছোট্ট মেয়ে। ওই ছোট্ট মেয়েটি জানান, সহ প্রধান শিক্ষিকাকে যে ,”আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে এখান থেকে আমাকে বাঁচতেই হবে।” মেয়েটি জানত যে অল্প বয়সে বিয়ে দিলে কি কি অসুবিধে হয় ।সেদিকে তাকিয়ে মেয়েটি পুখুরিয়া হাই স্কুলের সহ প্রধান শিক্ষিকাকে ফোন করেন এবং তিনি তার বাড়ির সমস্ত ঘটনা খুলে বলেন।

সহ প্রধান শিক্ষিকা ফোন পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনকে জানান গোটা বিষয়টি জানান। যেমনটি বলা তেমনটি কাজ প্রশাসনের। ছোট্ট মেয়েটির অভিযোগ পেয়ে সেই গ্রামে যায় পুলিশএবং মেয়েটির বাবার সাথে বিয়ে দেওয়ার বিভিন্ন কারণ শোনেন এবং তার বাবাকেও অল্প বয়সে মেয়েকে বিয়ে দিলে কি কি ক্ষতি হতে পারে সেই সমস্ত বিষয় তুলে ধরেন ।মেয়েটির বাবা সেই মোতাবেক প্রশাসনকে আশ্বস্ত করেন যে তার মেয়ে সাবালক হলে তবেই বিয়ে দেবেন । এমনকি অন্যান্যদেরকেও বোঝান পুলিশ অফিসাররা। ওই গ্রামে আগামী দিন বাল্যবিবাহ রোধে আরো ব্যাপক প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় ব্লক প্রশাসন। তবে ওই ছোট্ট মেয়েটির উপস্থিত বুদ্ধিতে বন্ধ হয় বিবাহ অনুষ্ঠান।

আপাতত অপরিণত বয়সে শশুর বাড়ি না গিয়ে ওই মেয়েটি এখন আবার যাবে স্কুলে। গোটা ঘটনায় আলোড়ন সৃষ্টি হলেও একটি বাল্যবিবাহ বন্ধ করতে পেরে খুশি স্থানীয় ব্লক প্রশাসন। বাল্যবিবাহ রোধে প্রতিটি স্কুলে নিয়মিত চলছে প্রচার অভিযান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। সঠিক সময়ে বিবাহ রীতি ধরে রাখতে রাজ্য সরকার চালু করেছে রূপশ্রী প্রকল্প। কিন্তু তারপরেও কোথাও কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটছে। কোথাও কোথাও আবার বাল্যবিবাহ রোধে রুখে দাঁড়াচ্ছেন সমাজের কন্যাশ্রী’রা।

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি