বিলাসবহুল গাড়ি-একাধিক বাংলো-সহ ৪৫০ কোটি টাকার সম্পত্তি রেখে গেলেন ধর্মেন্দ্র

ধর্মেন্দ্রর মোট সম্পদের পরিমাণ ৪১০ থেকে ৪৫০ কোটি টাকা। চলচ্চিত্রের পাশাপাশি, ধর্মেন্দ্র বিভিন্ন ব্যবসা থেকেও যথেষ্ট আয় করেছেন, যার মধ্যে রয়েছে ব্র্যান্ড এনডোর্সমেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: নক্ষত্র পতন! শেষ বলিউডের এক যুগের! সোমবার সকালে (২৪ নভেম্বর) ৮৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র দেওল। বেঁচে থাকলে ৪ ডিসেম্বর তিনি ৯০ বছরে পদার্পণ করতেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। অক্টোবরের শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে কিছুদিন পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এমনকী সেই সময়ে তাঁর মৃত্যুর খবর রটে গিয়েছিল। কিন্তু গুজব উড়িয়ে দেন তাঁর পরিবার। কিন্তু সোমবারে তাঁর মৃত্যু কোনও গুঞ্জন নয়, দেশের প্রধানমন্ত্রী-সহ বলিউডের সকল তারকা অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এবং শোকজ্ঞাপন করেছেন। তবে এখনও ধর্মেন্দ্রর পরিবার থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এখনও। ১৯৭০ দশকের বিশ্বের অন্যতম সুদর্শন পুরুষদের মধ্যে একজন ছিলেন ধর্মেন্দ্র। তাই তাঁর মৃত্যুতে ফেটে পড়েছে গোটা বলিউড। অমিতাভ বচ্চন, আমির খান, সঞ্জয় দত্ত, সকলেই অভিনেতাকে শেষ বিদায় জানাতে মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে গিয়েছেন।

তবে পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত জীবনও তাঁর বৈচিত্র্যময় ছিল। তিনি দুটি বিবাহ করেছেন। তাঁর ৬ সন্তান। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে তাঁর ৪ সন্তান, সানি দেওল, ববি দেওল, অজিতা দেওল এবং বিজেতা দেওল। এবং দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর সঙ্গে তাঁর দুই সন্তান, এশা, অহনা। জানেন কী, ৬ সন্তানের জন্যে ঠিক কত সম্পত্তি রেখে গিয়েছেন ধর্মেন্দ্র? আর তা কীভাবে ভাগাভাগি হবে?

গণমাধ্যমের খবর অনুযায়ী, ধর্মেন্দ্রর মোট সম্পদের পরিমাণ ৪১০ থেকে ৪৫০ কোটি টাকা। চলচ্চিত্রের পাশাপাশি, ধর্মেন্দ্র বিভিন্ন ব্যবসা থেকেও যথেষ্ট আয় করেছেন, যার মধ্যে রয়েছে ব্র্যান্ড এনডোর্সমেন্ট। মুম্বইতে তার একটি বিলাসবহুল বাংলো, খান্ডালা ও লোনাভালায় ১০০ একরের একটি ফার্মহাউস রয়েছে। তিনি গরম-ধরম নামে একটি বিখ্যাত রেস্তোরাঁ চেইনেরও মালিক। তিনি অনেক মানুষকে সাহায্য করেছেন। দিল্লি হাইকোর্টের আইনজীবী ওমকার শর্মার ব্যাখ্যা অনুযায়ী, ২০২৩ সালে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছিল যে, বিবাহ অবৈধ হলেও দ্বিতীয় স্ত্রী ধর্মেন্দ্রর সম্পত্তি পাবেন না, কিন্তু তাদের সন্তানরা সমান অংশ পাবে। ফলস্বরূপ, ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর বিবাহ, যতক্ষণ না তাদের প্রথম স্ত্রী প্রকাশ কৌর জীবিত থাকেন এবং বিবাহবিচ্ছেদ না হয়, ততক্ষণ আইনের দৃষ্টিতে বৈধ বলে বিবেচিত হবে। ধর্মেন্দ্রর দুই স্ত্রীর কাছ থেকে আইনত ছয়টি সন্তান রয়েছে। ফলস্বরূপ, চার সন্তানই ধর্মেন্দ্রের সম্পত্তি এবং মোট সম্পদের সমান অংশ পাবে। তবে, উইল সংক্রান্ত পৃথক আইন রয়েছে। উদাহরণস্বরূপ, যদি কোনও ব্যক্তি সম্পত্তির একটি অংশ একজন সন্তানের জন্য পৃথক উইল রেখে যান, তাহলে সেই সন্তানের আইনত এতে পূর্ণ অধিকার থাকবে। অধিকন্তু, পিতার সম্পত্তি সকল সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করা হয়।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!