Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন প্রজন্মকে সুযোগ দিতেই প্রার্থী পদ প্রত্যাহার ফ্যালেইরো’র

পাখির চোখ গোয়া। আগামী ১৪ ফেব্রুয়ারি পশ্চিম ভারতের এই রাজ্যে নির্বাচন। ভোট ময়দানে নেমে ৩১ আসনে লড়াই করছে তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: পাখির চোখ গোয়া। আগামী ১৪ ফেব্রুয়ারি পশ্চিম ভারতের এই রাজ্যে নির্বাচন। ভোট ময়দানে নেমে ৩১ আসনে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। যেখানে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে করা হয়েছিল প্রার্থী। যার মধ্যে নতুন প্রজন্মকে সুযোগ দিতে আত্মত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফ্যালেইরো। নিজের আসন ছেড়ে এক মহিলা মুখকেই প্রার্থী করার সুপারিশ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই কথাতে মান্যতা দিয়েই ফ্যালেইরো’র জায়গায় প্রার্থী করা হয়েছে সিওলা ভাসকে। গোয়াতে তৃণমূল কংগ্রেসের দলীয় নীতি অনুযায়ী, মহিলাদের ক্ষমতায়নে জোর দেওয়া হচ্ছে, সেই কারণেই ফ্যালেরিও এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।

এই বিষয়ে সংবাদ সংস্থা এএনআই-কে ফ্যালেইরো বলেছেন, ‘আমি গোয়ার ফাতোরদা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীপদ প্রত্যাহার করছি। আমার পরিবর্তে এক মহিলা সেখানে প্রার্থী হবেন। তিনি একজন পেশাদার। আমাদের দলের নীতি, মহিলাদের ক্ষমতায়ন।’ গোয়ায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের মূল প্রতিশ্রুতি মহিলাদের মাসে ৫০০০ টাকা বছরে ৬০,০০০ টাকা করে দেওয়া। গোয়াতে গোয়ানিজদের দায়িত্ব থেকে শুরু করে নারী ক্ষমতায়নেই জোর দিচ্ছে ঘাসফুল শিবির। তাই লুইজিনহো’র এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

চলতি সপ্তাহেই ফেলেইরোর নেতৃত্বে গোয়া তৃণমূলের ১২ সদস্যের ইস্তাহার কমিটি গঠন করা হয়েছে। যারা গোয়া বিধানসভা নির্বাচনে প্রচার করবেন। ফ্যালেরিও’ জানিয়েছেন তিনি ভোটপ্রচারে থাকবেন।

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের