‘আমাকে দেখেই বলেছিলেন বাংলার কাছে আমি ঋণী’, ধর্মেন্দ্রর মৃত্যুতে আবেগঘন টোটা

সোমবার অভিনেতার পরিবার তাঁর মৃত্যুর খবরটি না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ একাধিক রাজনৈতি ক ব্যক্তিত্ব ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ রোগভোগের পর সোমবার (২৪ নভেম্বর) প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। চলতি মাসের প্রথমের দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ছিলেন। শ্বাসকষ্টজনিত কারণে ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে তখন অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। এরপর অভিনেতার পরিবার ধর্মেন্দ্রর মৃত্যুর খবর উড়িয়ে দেন। কিন্তু সোমবার অভিনেতার পরিবার তাঁর মৃত্যুর খবরটি না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ একাধিক রাজনৈতি ক ব্যক্তিত্ব ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি ভেঙে পড়েছে গোটা বলিউড। শোক প্রকাশ করেছেন টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরী ও। যিনি করণ জোহরের ‘রকি অউর রানি প্রেম কাহিনী’তে অভিনয় করেছিলেন। যেখানে ধর্মেন্দ্রও অভিনয় করেছিলেন। সেই সুবাদে তাঁর ধর্মেন্দ্রর সঙ্গে বাতালাপের সুযোগ হয়েছিল। টোটা রায়চৌধুরী আজ ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করে জানিয়েছেন, নানা রূপে নানা ভাবে তিনি ধর্মেন্দ্র দেওলকে দেখেছেন। আর প্রত্যেকটা রূপই তাঁর কাছে প্রিয়। কিন্তু কেন তাঁকে সুপারস্টার আখ্যা দেওয়া হল না? এটাই প্রশ্ন তাঁর।

কিন্তু ধর্মেন্দ্রর সুপারস্টার তকমা পাওয়ার যোগ্য ছিলেন। টোটা আরও বলেন, ‘করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী ছবিতে ওনার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। ওই ছবিতে তারকা দের মেলা ছিল। কিন্ত আমার অন্যতম আগ্রহ ছিল ধর্মেন্দ্র জি-কে নিয়ে। জয়া আমাকে তাঁর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। আমি তাঁর পায়ে ধরে প্রণাম করতে গিয়েছিলাম। কিন্তু তখন তিনি আমায় বাধা দেয়। হাত ধরে নেয়। সঙ্গে বলেছিলেন, পায়ে হাত দিও না। জোড়হাতে নমস্কার জানাও। এরপর আমায় হেসে বলেছিলেন, সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রীরা বাংলায় থাকেন। ঋষিকেশ মুখোপাধ্যায়, অসিত সেন, সুচিত্রা সেন, শর্মিলা ঠাকুর, জয়া বচ্চন, রাখি গুলজার, ওঁদের সঙ্গে কাজ করার জন্যই তিনি অভিনেতা হয়েছিলেন। বাংলার কাছে তাঁর ঋণ যুগ যুগ ধরে। ধর্মেন্দ্রজির থেকে এই কথা শুনে আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম।’

এরপর টোটা তাঁর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ছবিতে তাঁর যখন কোনও শট থাকতো না। তখন তিনি ধরমজির অভিনয় দেখতেন। যদি কোনও ভুল হত, তখন নরম সুরে পরিচালককে বলতেন, শটটা আরও একবার নেওয়ার জন্যে। পোড় খাওয়া এক অভিনেতা এত বিনয়ী রূপ, কমই দেখা যায়। এই বয়সেও অভিনয়ের প্রতি তাঁর খিদে ছিল। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। টোটা আরও বলেন, নিজের প্রতি এবং নিজের পেশাজীবনের প্রতি খুবই উদাসীন ছিলেন ধর্মেন্দ্র। যা পেয়েছেন তাতেই খুশি ছিলেন। ভাল চরিত্রের জন্য কখনও নিজের প্রভাব খাটাননি। ছবিতে শাবানা আজ়মি আর ধর্মেন্দ্র জির চুম্বন দৃশ্য পর্দায় সাড়া ফেলে দিয়েছিল। পেশাদারিত্বের সঙ্গে দৃশ্যে অভিনয় করেছিলেন তাঁরা।সেটা দাঁড়িয়ে দেখেই গিয়েছেন টোটা।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!