গম্ভীর বা গিল নন, ভারতের এই ক্রিকেটারের উপর চটে লাল অশ্বিন

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভমন গিলের অনুপস্থিতিতে গুয়াহাটি টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। তবে, তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। গিলের অনুপস্থিতিতে ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন ঋষভ পন্থ। তাঁর অধিনায়কত্বে ভারত অন্তত কিছুটা আধিপত্য দেখাবে এমনটা আশা করেছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ম্যাচে ঋষভ পন্থের ফিল্ড প্লেসমেন্ট দেখে হতাশ হয়েছেন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তিনি এই বিষয়ে তার মতামত প্রকাশ করে একটি পোস্ট শেয়ার করেছেন।তিনি পন্তের বডি ল্যাঙ্গুয়েজ নিয়েও প্রশ্ন তুলেছেন।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, অশ্বিন ভারতীয় ক্রিকেটে কোথায় কোন বিষয়ে উন্নতি প্রয়োজন তা নিয়ে চর্চায় রয়েছেন। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসের পর, রবিচন্দ্রন অশ্বিন X হ্যান্ডেলে নিজের মতামত শেয়ার করে লেখেন, “আশা করি, দ্বিতীয় ইনিংসে আমরা ব্যাট হাতে ঘুরে দাঁড়াবো। কিন্তু মাঠের বডি ল্যাঙ্গুয়েজ ইঙ্গিত দিচ্ছে যে…” অশ্বিনের বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে ভারতীয় ক্রিকেট দলে দলগত শক্তির অভাব রয়েছে।

টেস্ট অধিনায়ক হিসেবে এই ম্যাচটি ঋষভ পন্থের প্রথম টেস্ট। অথচ প্রথম ইনিংসে তাঁর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের শুরুতে উইকেট হারানোর পরও মার্কো জ্যানসেনের বলে বড় শট খেলার চেষ্টা করে পন্থ আউট হন। ভুল সময়ে ঝুঁকি নেওয়ার এই প্রবণতা দলের জন্য যথেষ্ট ক্ষতিকারক প্রমাণিত হয়েছে।

আধুনিক ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিং অনেকেই করেন। কিন্তু পরিস্থিতির জন্য প্রায়ই সংযত দৃষ্টিভঙ্গি এবং শক্তিশালী রক্ষণ প্রয়োজন। এই রক্ষণভাগই পরবর্তীতে পাল্টা আক্রমণের ভিত্তি তৈরি করে। অথচ পন্থ এই দিকটিই উপেক্ষা করেছেন বলে মনে হচ্ছে। ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে তিনি আউট হয়ে যান।

একজন অধিনায়ক হিসেবে ম্যাচের পরিস্থিতি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ পন্থ নিজেও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হিমশিম খাচ্ছেন, তাই, ধ্রুব জুরেল এবং সাই সুদর্শনের মতো তরুণ ব্যাটসম্যানদের ধৈর্য ধরে খেলতে শেখানো তার জন্য নিঃসন্দেহে আরও বড় চ্যালেঞ্জ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে