করোনার জের! দুই ভাগে হবে রঞ্জি ট্রফি, জানালেন জয় শাহ

করোনার কথা মাথাতে রেখেই রঞ্জি ট্রফি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার কথা মাথাতে রেখেই রঞ্জি ট্রফি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। রঞ্জি ট্রফি হবে দু’ভাগেই আনুষ্ঠানিক ভাবেই জানালেন বিসিসিআই-এর সচিব জয় শাহ। দু’ভাগের মধ্যে প্রথম ভাগে হবে লিগ পর্বের খেলা ও দ্বিতীয় ভাগে হবে নকআউট স্টেজ। বোর্ড সচিব জয় শাহ শুক্রবার জানিয়েছেন, ‘দুই ভাগে রঞ্জি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রথম ভাগে লিগের খেলা হবে। জুন মাসে হবে নকআউট পর্বের খেলা। এই অতিমারি পরিস্থিতিতে ক্রিকেটারদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হবে। সেই সঙ্গে লাল বলের ক্রিকেটে দারুণ একটি প্রতিযোগিতা যাতে হয় সেই দিকটাও দেখা হবে।’

যেহেতু ভারতীয় ক্রিকেটে রঞ্জি ট্রফি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের মধ্যে অন্যতম। তাই করোনা কাঁটা থাকলেও প্রোটোকল মেনেই টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত বিসিসিআই। এই বিষয়ের ইঙ্গিত গত বৃহস্পতিবার দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমলে। যেহেতু ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড হল রঞ্জি ট্রফি, আইপিএলকে সরিয়ে রাখলে রঞ্জি ট্রফি অন্যতম মাধ্যম খেলোয়াড় বাছাই-এর ক্ষেত্রে। তাই এই প্রতিযোগীতা করাতে চাইছে বোর্ড। আগামী এপ্রিলের গোড়া থেকেই চালু হয়ে যাবে রঞ্জি ট্রফি। যা শেষ হয়ে যাবে মে মাসে। বোর্ড সচিব জয় শাহ ইঙ্গিত দিয়েছেন জুন মাস থেকে শুরু হতে পারে রঞ্জি টুর্নামেন্ট।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার