মুম্বই ও পুণেতে বসছে আইপিএলের আসর

আগামী মাসেই বসতে চলেছে আসন্ন আইপিএলের মেগা নিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: করোনা সংক্রমণের কারণে গত দু’বছর দেশের মাটিতে আইপিএলের আসর বসানো যায়নি। গত বছর আইপিএলের আসর ভারত থেকে সরিয়ে দুবাইতে বসানো হয়েছিল। বাণিজ্যিকভাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) লাভ করলেও মাঠে বসে প্রতিযোগিতার উত্তাপের আঁচ নেওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়েছিল ভারতের ক্রিকেট প্রেমীরা। চলতি বছরে অবশ্য দেশের মাটিতেই এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটের আসর বসানোর পরিকল্পনা করেছে বিসিসিআই। সূত্রের খবর, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে গোটা দেশজুড়ে নয়, প্রতিযোগিতার জন্য দুই থেকে তিনটি মাঠ বেছে নিয়েছে বোর্ড। মুম্বই ও পুণেতেই বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতার আসর বসছে। 

আগামী মাসেই বসতে চলেছে আসন্ন আইপিএলের মেগা নিলাম। চলতি বছরে আইপিএলে নতুন দুই দল লখনউ ও আমেদাবাদ সংযুক্ত হয়েছে। ফলে কার্যত এবারের নিলাম আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই নতুন দুই দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। ফলে তাঁরাই দল সাজাবেন।

বিসিসিআইয়ের এক আধিকারিক শুক্রবার জানিয়েছেন, যেহেতু বাণিজ্যনগরী মুম্বই সহ মহারাষ্ট্রে করোনার সংক্রমণ অনেকটাই হ্রাস পেয়েছে, তাই ওই শহরেই আইপিএলের আসর বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা মহারাষ্ট্রে আসর বসায় মুম্বইয়ের ওয়াংখেড়ে এবং ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং পুণের ডি ওয়াই পাতিল স্টেডয়াম পাওয়া যাবে। খেলোয়াড়দেরও এক শহর থেকে অন্য শহরে ছুটে বেড়ানোর ঝক্কি সামলাতে হবে না। তাই মুম্বইতেই গোটা প্রতিযোগিতার আসর বসানোর কথা ভেবে পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।Ipl

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার