চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিমন্ত্রণ পেয়েও মৌনির বিয়েতে এলেন না আলিয়া, শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য বিয়ে করেছেন অভিনেত্রী মৌনি রায়। তাঁর মালায়লি ও বাঙালি মতে বিয়ের ছবি ঘুরছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। ইতিমধ্যেই তা বেশ ভাইরাল। সকলের মন জয় করে নিয়েছে সেই ছবি। ওই পোস্টেই মৌনি ও সুরজকে শুভেচ্ছা জানিয়েছেন বহু মানুষ। এবার নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন আলিয়া ভাট। বিয়েতে তিনিও ছিলেন নিমন্ত্রিত। তবে সহকর্মীর বিয়েতে আসেননি তিনি বা রণবীর কেউই। নিমন্ত্রিত হলেও একসপ্তাহ আগেই আলিয়া জানিয়ে দিয়েছিলেন তিনি বা রণবীর কেউই আসছেন না মৌনির বিয়েতে। তবে সেভাবে তারকা সমাবেশ ঘটেনি মৌনির বিয়েতে। একমাত্র ছিলেন মন্দিরা বেদি। পরিবার, আত্মীয় বন্ধু ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সৈকতনগরী গোয়াতে বিয়ে সারলেন মৌনি। 

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ধর্মা প্রোডাকশনের বহু পরিকল্পিত ও প্রতিক্ষীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। সেখানেই ‘রালিয়া’ জুটির সঙ্গে কাজ করেছেন মৌনি। ছবিটি মুক্তি পাবে মোট পাঁচটি ভাষায়। রণবীর-আলিয়া ছাড়াও এই ছবিতে মৌনি কাজ করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা ও ডিম্পল কাপাডিয়ার সঙ্গে। তবে এই প্রথম নয়। অভিনয় জগতে আসার পর ২০১১ সালে পাঞ্জাবি ছবি ‘হিরো হিটলার ইন লাভ’ ছিল মৌনির ডেবিউ ফিল্ম। এছাড়াও বেশ কিছু ছবি ও ছোটপর্দাতেও কাজ করতে দেখেছেন দর্শক মৌনিকে।  

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ