১০ জেলার পুলিশ সুপার সহ ১৭৫ জন ইন্সপেক্টরকে আচমকা বদলি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে যখন SIR প্রক্রিয়া চলছে, এই সময় ১০ টি জেলার পুলিশ সুপার পদে রদবদল ঘটানো হল। একইসঙ্গে ১৭৫ জন ইনেসপেক্টরকে রাজ্য পুলিশে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার নবান্ন থেকে এই রুটিন বদলি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুরুলিয়া জেলার পুলিশ সুপার (SP)অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে মালদা জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহাকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে। মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবকে উত্তর দিনাজপুরের এসপি (ট্রাফিক) পদে বদলি করা হয়েছে।

আলিপুরদুয়ার জেলার এসপি ওয়াই রঘুবংশী কে, জলপাইগুড়ি জেলার এসপি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে ইন্টালিজেন্স ব্রাঞ্চ এর সিনিয়র সুপার পদে বদলি করা হয়েছে। জলপাইগুড়ি জেলার এসপিকে উমেশ গণপতকে বদলি করা হয়েছে। তিনি আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার পদে বদলি হয়েছেন। আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার পদের দায়িত্বভার গ্রহণ করছেন।রায়গঞ্জ পুলিশ জেলার এসপি সানা আক্তার কে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ওয়েস্ট জোনের ডেপুটি কমিশনার করা হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যকে বাঁকুড়া জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালিকে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। বারুইপুর জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব নিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুরাল শুভেন্দ্র কুমার। ঝাড়গ্রাম জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব নিচ্ছেন বিধাননগর নিউটাউন – এর ডেপুটি কমিশনারের দায়িত্বে থাকা মানব সিংলা। অপরদিকে পরবর্তী বিধান নগরের ডিসি নিউ টাউনের দায়িত্বে যাচ্ছেন আইবি’র স্পেশাল সুপারেনটেনডেন্ট শচীন।

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস