মালদা অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে,সরানো হল জেলার এসপি’কে

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদা : একের পর এক ঘটনা মালদা জেলায়। প্রকাশ্যে গুলি। প্রকাশ্যে হামলা। প্রকাশ্যে মাদক পাচার অথবা অস্ত্র চোরাচালান। অপরাধের ম্যারাথন দৌড় শুরু হয়েছে। যা রুখতে ব্যর্থ স্থানীয় প্রশাসন। এমনই অভিযোগে সোচ্চার বিরোধী দলগুলি। শেষ পর্যন্ত বদলি হলেন এর জেরে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। নতুন পুলিশ সুপারের দায়িত্ব নিচ্ছেন অভিজিৎ ব্যানার্জি(Avijit Bandopadhay)। আসছেন তিনি পুরুলিয়া জেলা থেকে। ওই জেলায় তিনি এতদিন পুলিশ সুপারের পদে ছিলেন। দক্ষতার সঙ্গে কাজ করেছেন সেখানে। চলতি বছরের শুরুতেই মালদায় খুন হন তৃনমূল নেতা বাবলা সরকার। সেই খুনের প্রতিক্রিয়া দিতে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীকে বলেছিলেন এই অপদার্থ এসপি’র জন্য বাবলা(Babla) খুন হয়ে গেল।

তবুও বহাল তবিয়তে এক বছর দিব্যি ব্যাটিং করে গেলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব(SP Pradip Kumar Jadav)। কিন্তু খুন বন্ধ হয়নি। খুনের ধারা বহাল রয়েছে ওই জেলায়। যখন তাঁর বদলির নির্দেশ এল, তখন পর পর দুই দিন গুলিতে খুন হয়েছেন দুই জন। গুলি ছুঁড়ে হামলা হয়েছে এক রেশন ডিলারের বাড়িতে। সালিশি সভায় কুপিয়ে খুন করা হয়েছে এক জনকে। জখম ৫। এরই মধ্যে মালদা পুলিশ সুপার বদলি। সব মিলিয়ে চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে জেলা পুলিশ মহলে।

এদিকে বিরোধীদের অভিযোগ রাজ্যের আইনশৃঙ্খলা একেবারে তলানিতে এসে ঠেকেছে। দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে মালদা জেলায়। পুলিশের কোন ভূমিকা নেই জেলায়। এর পাল্টা জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য পুলিশ তৎপরতার সাথে কাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে যথেষ্ট তৎপর রয়েছে পুলিশ। বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে মালদা জেলা শহর রাজ্যের ১০ জেলার পুলিশ সুপারসহ ১৭৫ জন রাজ্য পুলিশের ইন্সপেক্টর পদে রদবদল ঘটানো হয়।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা