ডার্বির আগেই মাইন্ড গেম খেলে দিলেন ইস্টবেঙ্গল কোচ মারিও

আরব সাগরের তীরে অবস্থিত রাজ্যে শনিবাসরীয় সন্ধ্যায় ফের একবার মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও এস সি ইস্টবেঙ্গল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে আর মাত্র ২৪ ঘন্টা। তার পরেই গোয়াতে শুরু হবে ফুটবলের মহারণ। আরব সাগরের তীরে অবস্থিত রাজ্যে শনিবাসরীয় সন্ধ্যায় ফের একবার মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও এস সি ইস্টবেঙ্গল। অর্থাৎ চলতি আইএসএলে ফের একবার কলকাতা ময়দানের দুই খ্যাতনামা দলের দ্বৈরথ দেখা যাবে। মেগা ডার্বিতে নামার আগে প্রতিপক্ষ এটিকে মোহনবাগানের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে লাল-হলুদ। পয়েন্ট টেবিলে একেবারে নিচের দিকে অবস্থান করছে ইস্টবেঙ্গল। শুধু তাই নয় সব দিক থেকে বিচার করলেই মশাল বাহিনীর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে সবুজ মেরুণ ব্রিগেড।

কিন্তু ডার্বি ম্যাচে কোন হিসেব নিকেশ কিংবা পরিসংখ্যান কাজ করে না। এই ধরনের ম্যাচ স্নায়ুচাপ হলো আসল বিষয়। যে দলের ফুটবলাররা এই চাপকে নিয়ন্ত্রণে রাখতে পেরে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারবে, সেই দলই জয়ের মুখ দেখবে। অতীতেও বহুবার এমনটা দেখা গিয়েছে।

তবে পিছিয়ে থাকলেও ডার্বি নিয়ে আলাদা করে চাপ নিতে নারাজ ইস্টবেঙ্গলের কোচ মারিও রিভেরা। লাল-হলুদের বিদেশি কোচ খুব ভাল করেই জানেন ডার্বির মহিমা। অতীতের আলেজান্দ্রোর সহকারি হিসেবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের সাক্ষী থেকেছেন তিনি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে মারিও জানিয়েছেন, ‘ডার্বি নিয়ে আমি আলাদা করে ফুটবলারদের উপর চাপ সৃষ্টি করছি না। পয়েন্ট টেবিল দেখে এই ম্যাচকে বিচার করা যায় না। অবশ্যই এটা একটা বড় ম্যাচ কিন্তু পয়েন্ট টেবিলের যে যেখানেই থাকুক না কেন, এই ম্যাচ সর্বদাই ফিফটি ফিফটি। ডার্বির মতো ম্যাচে যে কোনও মুহূর্তে যে কোনও কিছু ঘটতে পারে।’

তাঁর কথায়, ‘প্রতিপক্ষের আক্রমণ এবং মাঝ মাঠ দুর্দান্ত ফুটবলারদের সেটা ভাল করে বুঝিয়ে দিয়েছি। ওদের বেশি জায়গা দিলে বিপদে পড়তে হবে। তবে এটিকে মোহনবাগান বেশি চাপে থাকবে কারণ ওরা প্রথম চারে যাওয়ার জন্য লড়াই করছে। সেই দিক থেকে দেখতে গেলে আমরা অনেকটাই চাপমুক্ত।’

দায়িত্ব নেওয়ার পরই লাল হলুদকে জয়ের মুখ দেখিয়েছিলেন মারিও। তবে ডার্বির আগে গত ম্যাচে হায়দরাবাদের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে তাঁর দলকে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার