বাঁকড়াতে মায়ের মৃতদেহ পড়ে রয়েছে বিছানায়, প্রতিবন্দী ছেলে অসহায় হয়ে বসে আছে নিচে

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকড়া: হাওড়া জেলার বাঁকড়া পশ্চিমপাড়ায় স্বামী–স্ত্রীর অশান্তির জেরে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, নিত্যদিনের বিবাদের পর স্বামী স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুন করে ঘরে তালা মেরে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।মৃত মহিলার নাম রানী(Rani) (স্থানীয়দের কাছে সমবায়ের সদস্যা হিসেবে পরিচিত)। তার একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে। যাকে নিয়েই তিনি বাড়িতে থাকতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরেই চলছিল এবং সেই অশান্তির ফলেই এদিন খুনের ঘটনা ঘটে।

এমনটাই অভিযোগ তুলছেন তারা। স্বামী স্ত্রীকে সন্দেহ করত। কারো সাথে কথা বললে বা বাইরে বেরোলে মারধর করত।অভিযুক্ত স্বামী বাবুলাল সেখ(Babulal Sk.), পেশায় টোটোচালক। ঘটনার পর থেকেই তিনি পলাতক।খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি খুন হতে পারে।তবে ময়নাতদন্ত রিপোর্ট ও ফরেনসিক পরীক্ষার ভিত্তিতেই প্রকৃত কারণ নিশ্চিত হবে।স্থানীয়দের মতে, দীর্ঘদিনের পারিবারিক সংঘাত শেষ পর্যন্ত এই মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,মৃত মা শুয়ে বিছানায়। আর শারীরিক ভাবে অক্ষম প্রতিবন্ধী ছেলে বসে আছে বিছানা নিচে।

বৃহস্পতিবার এমনই মর্মান্তিক দৃশ্য দেখা গেল হাওড়ার ডোমজুড় থানা(Domjur P.S.) এলাকার বাঁকড়াতে। মৃত মায়ের নাম রানী বলে জানিয়েছে পুলিশ ।পাশাপাশি মৃত মহিলার স্বামীর নাম বাবুয়া বলে জানতে পেরেছে পুলিশ। বেশ কিছুদিন ধরে তারা এই এলাকায় থাকতো । পারিবারিক অশান্তি ছিল রোজকার ঘটনা। এদিন প্রতিবেশীরা প্রতিবন্ধী ওই শিশুকে ডাকাডাকি করে না পেয়ে বাড়িতে গিয়ে দরজা বাইরে থেকে তালা দেখে তা ভেঙে বিষয়টি দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান বাবুয়া স্ত্রীকে শ্বাসরোধ করে কীটনাশক খাইয়ে খুন করে পালিয়েছে। এই ঘটনায় ঐ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্বামী – স্ত্রীর গোলমাল এর জেরে এই ঘটনা নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। গত ছয় মাস ধরে ওই বাড়িতে এই স্বামী স্ত্রী তাদের একটি সন্তান নিয়ে ভাড়া থাকতেন। বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাড়া-প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।নিহত গৃহবধুর বাপের বাড়ির সদস্যদের ডেকে পাঠিয়েছে পুলিশ। পলাতক স্বামী যে টোটোটি(TOTO) চালাত তার সূত্র খুঁজছে পুলিশ।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা