‘আমরা ঐক্যবদ্ধ’, উপমা- ইডলি- সাম্বারই ঘটালো মিলন

Share:

নিজস্ব প্রতিনিধি: উপমা, ইডলি এবং সাম্বারই ঘটালো মিলন। শনিবারের সকালে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাড়ি গিয়েছিলেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। উপমা, ইডলি এবং সাম্বার সহযোগে সারলেন প্রাতরাশ। প্রথমে শোনা যাচ্ছিল, এই জলযোগ পর্ব আসলে সিদ্দারামাইয়াকে মনে করিয়ে দেওয়া যে ২০২৬ সালের মার্চ-এপ্রিলের মধ্যে তাঁকে ক্ষমতা হস্তান্তর হবে শিবকুমারের কাছে। পরে জানা গেল বিষয় সম্পূর্ণ ভিন্ন। সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমারকে নিয়ে কংগ্রেসের অভ্যন্তরে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা শান্ত করাই ছিল প্রাতরাশ সহযোগে বৈঠকের কারণ। রাজ্যে নেতৃত্ব পুনর্গঠন নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে হাইকমান্ডের নির্দেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তারপরেই সিদ্দারামাইয়া রাজনৈতিক জল্পনা তর্জা বন্ধ করার সিদ্ধান্ত নেন। তিনি দৃঢ় কণ্ঠে শনিবার জানিয়েছেন যে তাঁর এবং শিবকুমারের মধ্যে কোনও মতপার্থক্য নেই এবং ভবিষ্যতেও থাকবে না। সিদ্দারামাইয়া আবারও জানিয়ে দেন তিনি কংগ্রেস হাইকমান্ডের সিদ্ধান্ত অনুসরণ করবেন।

সিদ্দারামাইয়ার কথায়, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হাইকম্যান্ড যা বলবেন তা আমরা মেনে চলব। আগামীকাল থেকে কোনও বিভ্রান্তি থাকবে না। এখনও কোনও বিভ্রান্তি নেই। কিছু মিডিয়া রিপোর্টার বিভ্রান্তি তৈরি করেছেন।” বিরোধী বিজেপির আসন্ন অনাস্থা প্রস্তাবের চ্যালেঞ্জের কথাও মুখ্যমন্ত্রী উড়িয়ে দিয়ে বলেছেন, “বিজেপি এবং জেডিএস-এর মিথ্যা অভিযোগ তোলার অভ্যাস রয়েছে। ওরা বলেছেন যে অনাস্থা প্রস্তাব আনবেন। দুটি দলের বয়স মাত্র ৬০ এবং ১৮। আমাদের বয়স ১৪০। এ তো পুরো নিরর্থক ভাবনা চিন্তা। আমরা ওদের ভুয়ো অভিযোগের বিরোধিতা করব।”

সিদ্দারামাইয়ার সঙ্গে সংবাদ সম্মেলনে যোগ দেওয়া ডি কে শিবকুমারও একই রকম বক্তব্য প্রকাশ করেছেন এবং নিজেকে কংগ্রেসের একজন অনুগত সৈনিক বলে অভিহিত করেছেন। এমনটাও জানিয়েছেন কংগ্রেস হাইকমান্ডের ডাক পেলে তিনি নয়াদিল্লি যাবেন। কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর কথায়, “নেতৃত্বের বিষয়টে যতদূর সম্ভব আমরা আমাদের দলের হাইকম্যান্ডকে অনুসরণ করি। আমরা দলের অনুগত সৈনিক। আমরা জানি যে আমাদের দেশে দল এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমরা আত্মবিশ্বাসী যে কর্ণাটক পরইবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আমরা ২০২৮ সালে সরকার পুনর্নির্মাণ করব। ২০২৯ সালে মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধির নেতৃত্বে এগিয়ে যাব।”

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩