বিয়ে বাড়িতে স্ত্রী যেতে রাজি না হওয়ায় ছুরি নিয়ে স্বামীর হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগনান:নিজের সঙ্গে বিয়ে বাড়ি যেতে না চাওয়ায় স্ত্রীকে চুরি মেরে খুনের চেষ্টা করল স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানা এলাকার চক কমলায়। জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা লাল্টু ভৌমিক(Laltu Bhowmick) এবং তার স্ত্রী টুম্পা ভৌমিকের(Tumpa Bhowmick) মধ্যে বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরে টুম্পা ভৌমিক চককমলায় তার বাপের বাড়িতে রয়েছেন। প্রত্যক্ষদর্শী ভোলা মন্ডল বাসিন্দা পেশায় দিনমজুর, তিনি জানান লাল্টু মদ্যপ থাকায় তাদের স্বামী – স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল এবং দীর্ঘদিন ধরে টুম্পা বাপের বাড়িতে রয়েছেন।

এমনকি তাদের স্থানীয়ভাবে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কথা চলছিল এই অবস্থায় শনিবার বেলা দশটা নাগাদ লালটু তার শ্বশুরবাড়িতে আসে এবং স্ত্রীকে বিয়ে বাড়ি নিয়ে যাবে বলে জানায়। কিন্তু তার স্ত্রী রাজি না হওয়ায় শুরু হয় বচসা । ঝগড়া হলে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে যান লাল্টু। একটু বাদে নতুন ছুরি কিনে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। ঘরে ঢুকে স্ত্রীর গলা চেপে তাকে খুনের চেষ্টা করেন এবং ছুরি দিয়ে তার পেটে পরপর দুবার আঘাত করেন ।

ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন স্ত্রী টুম্পা(মামনি)। তার চিৎকারে পরিবারে অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা ছুটে আসেন।অত্যন্ত আশঙ্কা জনক অবস্থায় তাকে উলুবেড়িয়া কলেজ চন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বামী লাল্টু ঘটনার পর পালিয়ে গিয়েছে। পুলিশ তাকে খুঁজছে।পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে