তামিলনাড়ুতে আছড়ে পড়তে চলেছে দিটওয়া, জারি লাল সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কায় তাণ্ডব চালিয়ে এবার ভারতের দিকে এগিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দিটওয়া। ঝড়ের গতিও বাড়ছে। মনে করা হচ্ছে রবিবারের সকালের মধ্যেই তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে আছড়ে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড়। তামিলনাড়ু উপকূলবর্তী একাধিক এলাকায় ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শনিবার থেকেই ডিটওয়ার প্রভাবে তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি একাধিক স্কুল কলেজে ছুটির ঘোষণা করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তামিলনাড়ু থেকে বাতিল করা হয়েছে ৫৪ টি ফ্লাইট।

শ্রীলঙ্কায় বিপর্যয়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৩ জন। নিখোঁজ ১৩৩ এরও বেশি। দ্বীপরাষ্ট্রের এমন অসময়ে পাশে দাঁড়িয়েছে তাদের বন্ধু ভারত। সেই জন্য ভারতের পক্ষ থেকে শুরু করা হয়েছে ‘অপারেশন সাগরবন্ধু‘। ইতিমধ্যেই প্রচুর ত্রাণ সামগ্রী ভারত থেকে শ্রীলঙ্কায় গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন প্রয়োজন পড়লে আরও সাহায্য করবে ভারত।

শ্রীলঙ্কা আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন দিট ওয়া ইতিমধ্যে শ্রীলংকার উপকূল ছেড়ে বেরিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আফটার এফেক্ট হিসেবে ভারী বৃষ্টি ও তীব্র হওয়ার দাপট বজায় রয়েছে। বিপর্যয়ের কারণে ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। ভারী বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়েছে। আপাতত সরকারি ওয়েলফেয়ার সেন্টারে রয়েছেন প্রায় ৪৪ হাজার মানুষ। মৃত ও দুর্গতদের জন্য সহায়তার আশ্বাস দিয়ে সোশ্যাল মিডিয়ায়  পোস্সেট করেন নরেন্দ্র মোদি।

এদিকে তামিলনাড়ু ও পন্ডিচেরিতে খারাপ আবহাওয়ার পূর্বাভাস পাওয়া মাত্রই তৈরি হয়ে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তৈরি করা হয়েছে ছয় হাজার রিলিফ ক্যাম্প। ভারী বৃষ্টির কারণে আটকে পড়েছিলেন রামেশ্বরমের দিকে যাওয়া যাত্রীরা। সরকারি বাস এবং ফেরির মাধ্যমে তাদের ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টির জেরে প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছে দক্ষিণ ভারতের লবণ উৎপাদন প্রক্রিয়া। নষ্ট হয়ে গিয়েছে প্রায় ৯০০০ একর সল্ট প্যান।

রবিবার পেরামবালুর, নাগাপাত্তিনাম, কাল্লাকুরিচি, পণ্ডিচেরি একাধিক এলাকার স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবারের সমস্ত পরীক্ষার্থীর ছুটি ঘোষণা করেছে পন্ডিচেরি সেন্ট্রাল ইউনিভার্সিটি। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য আবেদন করা হয়েছে। অপ্রয়োজনে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে সকল তামিলনাড়ুবাসীকে। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে