ফলতার বিডিও অফিসে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে এসআইআর-এর কাজ। এসআইআর এনুমরেশন ফর্ম জমা দেওয়ার সময় আরও ৭ দিন বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিডিও (BDO) অফিসে এসেছিলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বিএলও, এসডিও, ইআরওদের সঙ্গে বৈঠক করেন তিনি।

জানা গিয়েছে, এসআইআর-র কাজ কি রকম চলছে সেই বিষয়ে খোঁজখবর নিয়েছেন তিনি। বিরোধীরা মৃত ভোটার নিয়ে যে সকল অভিযোগ তুলছিল সেই সকল বিষয়েই খোঁজখবর নিয়েছেন। ফলতার বিডিও শানু বক্সির কাছ থেকে একাধিক তথ্য জানতে চেয়েছেন। বেশ কিছু এপিক নম্বর দিয়ে জানতে চাওয়া হয়েছে সেগুলি মার্কিং করা হয়েছে কিনা। বিরোধীরা মৃত ভোটারের যে অভিযোগ তুলেছে সেই সকল বিষয়ে সার্চিং করে দেখা হচ্ছে। বিডিও অফিসে বৈঠক করেছেন তিনি। শনিবার সিইও অফিসে বেশ কয়েকটি বৈঠক হয়েছে।

আরও পড়ুন-SIR-র কাজের চাপে এবার অসুস্থ AIRO, আক্রান্ত স্ট্রোকে

রবিবার ফলতার বিডিও অফিসে বৈঠকে ছিলেন বিএলও, এসডিও, ইআরও- রাও বৈঠকে হাজির ছিলেন। সঙ্গে চার রাজনৈতিক দলের বিএলএ-রাও হাজির ছিলেন সেখানে। কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা সবটাই জানার চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেছেন, অভিযোগ একাধিক আসতে পারে। সকল অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে। তারপরে প্রয়োজন হলে হিয়ারিংও করা হবে। সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। ফলতার বিডিও জানিয়েছেন, বিএলওদের একাধিক সমস্যা হচ্ছিল। সার্ভারে ফর্ম আপলোড করার সমস্যা হচ্ছিল। সেই সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে বলে জানালেন ফলতার বিডিও শানু বক্সি।

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা