SIR-র কাজের চাপে এবার অসুস্থ AIRO, আক্রান্ত স্ট্রোকে

Share:

নিজস্ব প্রতিনিধি, পিংলা : কাজের চাপে বিএলওদের পাশাপাশি এবার অসুস্থ হয়ে পড়েছেন এইআরও (Assistant Electoral Registration Officer)। পশ্চিম মেদিনীপুরে পিংলাতে এবার অসুস্থ হয়ে পরেছেন এইআরও। কলকাতায় নিয়ে আসা হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, কাজের চাপ যেমন রয়েছে বিএলওদের ওপর। তেমন কাজের চাপে রয়েছেন বিএলএ, এইআরও। পরিবারের অভিযোগ, কাজের চাপ বেশ কয়েকদিন ধরে চলছিন। অত্যাধিক চাপ তিনি নিতে পারেননি। রবিবার সকালে স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তখনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে পিংলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখান থেকে তাঁকে পাঠানো হয় তমলুক মেডিকেল কলেজে। কিন্তু সেখানেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তারপরেই তাঁকে কলকাতাতে রেফার করা হয়েছে।

অসুস্থ এইআরও’র পরিবারের অভিযোগ, এসআইআরের কাজ নিয়ে চাপে ছিলেন। ৪০জন বিএলও-র দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সকলে ঠিক মতো কাজ করতে পেরেছেন কিনা, কত কাজ বাকি রয়েছে, সবটাই দেখা শোনা করছিলেন তিনি। অতিরিক্ত কাজের চাপে সময় মতো খাওয়া ঘুম হয়নি। সকাল থেকে রাত পর্যন্ত প্রবল খাটনি খাটতে হয়েছিল। এর ফলেই রবিবার স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি।

আরও পড়ুন-ফলতার বিডিও অফিসে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত

গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর-র কাজ। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে। এই এসআইআর আতঙ্কে ৩৫ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। সাধারণ মানুষের সঙ্গে প্রাণ হারিয়েছেন বিএলওরাও। ২ জন বিএলও অসুস্থ হয়ে মারা গিয়েছেন। ২ জন আত্মহত্যা করেছেন।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী