‘এসআইআর নিয়ে আলোচনা না হলে সংসদ চলতে দেব না’, খুল্লাম খুল্লা হুমকি সমাজবাদী পার্টির

'যদি SIR নিয়ে আলোচনা না হয়, তাহলে সংসদ চলতে দেব না', খুল্লাম খুল্লা হুমকি সমাজবাদী পার্টির দেশজুড়ে শুরু হয়েছে SIR তথা বিশেষ নিবিড় ভোটার সংশোধনী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘যদি SIR নিয়ে আলোচনা না হয়, তাহলে সংসদ চলতে দেব না’, খুল্লাম খুল্লা হুমকি সমাজবাদী পার্টির দেশজুড়ে শুরু হয়েছে SIR তথা বিশেষ নিবিড় ভোটার সংশোধনী। এই মূহুর্তে দেশের ১২ টি রাজ্যে চলছে এসআইআর। ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকলে ছাড়তে হবে দেশ। সেই আতঙ্কে মারা গিয়েছেন অনেকে। আর SIR-এর শুরু হওয়ার পর এর বিরোধীতা করছে বিরোধী দলগুলি। অবিলম্বে SIR বন্ধের দাবি তুলেছে অনেকে। এ মর্মে এবার SIR নিয়ে সরব হল সমাজবাদী পার্টি। রবিবার (৩০ নভেম্বর) সমাজবাদী পার্টি স্পষ্ট জানিয়ে দিল যে, শীতকালীন অধিবেশনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আলোচনা না হলে তারা সংসদ চালাতে দেবে না। সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু শীতকালীন অধিবেশন। তার একদিন আগে দিল্লিতে সংসদের অধ্যক্ষ সর্বদলীয় বৈঠক ডেকেছেন।

সেই বৈঠকের শেষে সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব সংবাদমাধ্যমের কাছে হুঁশিয়ারি দিয়ে বলেন যে, ‘যদি SIR নিয়ে আলোচনা না করা হয়, তাহলে আমরা সংসদের কার্যক্রম চলতে দেব না। সমাজবাদী পার্টি SIR ইস্যুটি উত্থাপন করবে। কারণ এতে আমরা ব্যাপক মাত্রায় অনিয়ম দেখেছি। আগে আমরা এটি সম্পর্কে শুনতাম, কিন্তু এখন আমরা দেখছি যে, অনেক জনগণের ভোট বাতিল করা হয়েছে। বিহারেও অনিয়ম হয়েছে। আমরা এই বিষয়ে আলোচনার দাবি জানিয়েছি। নির্বাচন কমিশনের উদ্ধৃতি দিয়ে কেন্দ্রে থাকা বিজেপি সরকার এ থেকে বাঁচতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রে থাকা বিজেপি সরকার নিজেই নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করেছে। সরকার কমিশনের চেয়েও বড়। অন্যায় হলে আলোচনা কেন হবে না? যদি প্রধানমন্ত্রীর নাম বাদ দেওয়া হয়, তাহলে কি আলোচনা হবে না? আমি অনেক জায়গায় গিয়েছি, ভ্রমণ করছি। আমি ১৯৬৭ সাল থেকে ভোটার। ইটাওয়া জেলায়, আমরা সকলেই C শ্রেণীতে শ্রেণীবদ্ধ। পুরো জেলার প্রত্যেকেই C শ্রেণীবদ্ধ। আমাদের জেলায় সংসদের উভয় কক্ষে সাতজন সাংসদ এবং তিনজন বিধায়ক রয়েছেন, এবং তাদের প্রত্যেকেই C শ্রেণীবদ্ধ।’ প্রতিটি সংসদীয় অধিবেশনের আগে অধিবেশনের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার জন্য এই ঐতিহ্যবাহী বৈঠক ডাকা হয়। শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি নতুন বিল পেশ করা হবে। যা ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে