২০০০ কোটি টাকার মশলা বন্ড মামলায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারাইকে নোটিশ ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি:  চাপে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।   কেআইআইএফবি মাসালা বন্ড মামলার সঙ্গে সম্পর্কিত বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তার ব্যক্তিগত সচিব এবং প্রাক্তন অর্থমন্ত্রী থমাস ইসাককে নোটিশ দেওয়া হয়েছে। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA) এর অধীনে তাঁদের এই মামলায় কারণ দর্শানোর কথা বলা হয়েছে ইডির পক্ষ থেকে। সোমবার ইডির আধিকারিকদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

জানা গিয়েছে, এই নোটিস পাঠানো হয়েছে জমি কেনার জন্য এই বন্ডের মাধ্যমে সংগৃহীত টাকার ব্যবহার এবং ফেমা-র নিয়ম ভাঙার অভিযোগে।  সূত্রের খবর, ৪৬৮ কোটি টাকার ফেমা লঙ্ঘনের অভিযোগে নোটিশটি ‘প্রায় ১০ থেকে ১২ দিন আগে’ জারি করা হয়েছিল। তদন্তের কেন্দ্রবিন্দু রয়েছে কেরল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ড (KIIFB), যা ২০১৯ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে রুপি-ডায়নামেটেড বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছিল। শিবি মল উল্লেখ করেছেন যে কেরলের মুখ্যমন্ত্রীকে ‘সর্বদা ইডির সামনে হাজির হতে নাও হতে পারে’, তবে তিনি এই মামলায় একটি বিস্তারিত ব্যাখ্যা জমা দিতে পারেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ তহবিলগুলি বৈদেশিক মুদ্রার নিয়ম লঙ্ঘন করে পরিকাঠামো প্রকল্পে ব্যবহার করা হয়েছে।

কি এই মামলা?

এই তদন্তে কেরল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ড (KIIFB) কর্তৃক মশলা বন্ডের মাধ্যমে সংগৃহীত ২০০০ কোটি টাকার শেষ ব্যবহারের বিষয়টি এবং তহবিলের কার্যক্রম FEMA নির্দেশিকা মেনে চলছে কিনা তা নিয়ে আলোচনা করা হচ্ছে। KIIFB হল রাজ্য সরকারের বৃহৎ ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের অর্থায়নের প্রাথমিক সংস্থা। কেরলে বৃহৎ ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের তহবিলের জন্য ৫০,০০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনার অংশ হিসেবে ২০১৯ সালে প্রথম মশলা বন্ড ইস্যুর মাধ্যমে ২,১৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল।

ইডির অভিযোগ, বন্ডের অর্থের ক্ষেত্রে তহবিল স্থানান্তর এবং বৈদেশিক মুদ্রা সংক্রান্ত অনিয়ম রয়েছে। জানুয়ারির শুরুতে, মশলা বন্ডের অর্থের শেষ ব্যবহার এবং FEMA নিয়ম মেনে ইস্যু করার তদন্তের অংশ হিসেবে ইডি একই মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইসাককে তলব করেছিল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে